স্মার্ট মিটার নিয়ে নাজেহাল, ১০০ টাকা নাকি ৫০০ টাকা, কত টাকার রিচার্জে কতদিন চলবে জানুন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বদল আসছে বিদ্যুৎ ব্যবস্থায়। প্রচলিত বিদ্যুৎ মিটারের পরিবর্তে আসছে স্মার্ট প্রিপেড মিটার। এদিকে এই স্মার্ট মিটার (Smart Meter) নিয়ে মানুষের প্রশ্ন, অভিযোগের অভাব নেই। কীভাবে কাজ করে এই মিটার, এই স্মার্ট মিটার ব্যবহার করলে বিদ্যুতের বিল বেশি আসবে কিনা এমন হাজারও প্রশ্ন রয়েছে আমজনতার।

স্মার্ট মিটার (Smart Meter) কীভাবে কাজ করে?

যেভাবে মোবাইলে রিচার্জ করা হয় সেভাবেই টাকা ভরতে হয় স্মার্ট মিটারে। কিন্তু কত টাকার রিচার্জে কতদিন পর্যন্ত কারেন্ট ব্যবহার করা যাবে? অনেকে ১০০-২০০ টাকার রিচার্জ করেন, কিন্তু কয়েকদিনের মধ্যে তা শেষ হয়ে গেলে মনে হতে পারে যে মিটারে হয়তো ভুল ভাবে টাকা কেটে নিয়েছে। তবে এমনটা নয়।

How to recharge in smart meter

কীভাবে চার্জ কাটে: স্মার্ট প্রিপেড মিটারে প্রতিদিন নির্দিষ্ট হারে চার্জ কেটে নেওয়া হয়। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ফিক্সড চার্জ, বিদ্যুৎ শুল্ক, মিটার সংক্রান্ত অন্যান্য ফি। একদিন যদি বিদ্যুৎ ব্যবহার নাও করেন, তাও সিস্টেম অনুযায়ী সেদিনের নির্দিষ্ট চার্জ কাটা যেতে পারে। ধরুন আপনার বাড়িতে প্রতিদিন ৩ থেকে ৪ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। তাহলে কিন্তু ১০০ টাকার রিচার্জে বেশিদিন চালানো যাবে না।

আরও পড়ুন : হু হু করে বাড়ছে চাহিদা, ডিম টাটকা নাকি পচা বুঝবেন কীভাবে?

কত টাকার রিচার্জ করবেন: ফিক্সড চার্জ কেটে যাওয়ার পর ব্যালেন্সে (Smart Meter) যে টাকা পড়ে থাকে তা দিয়ে সীমিত সংখ্যক ইউনিটই কেনা যায়। ১০০ টাকার রিচার্জ করলে তা ২-৩ দিনের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। ফলত বারবার রিচার্জ করতে হয়। বাড়িতে যদি শুধুমাত্র পাখা, টিভি, ফ্রিজ আর কয়েকটি এলইডি বাল্ব জ্বালানো হয় তবে ২০০ টাকার রিচার্জ ৫-৭ দিন পর্যন্ত চলতে পারে।

আরও পড়ুন : সত্যিই লন্ডন হবে কলকাতা! বিখ্যাত নাগরদোলার আদলে গঙ্গাপারে ‘কলকাতা আই’, হস্তান্তর হল জমি

সাধারণ ব্যবহারের জন্য ৫০০ টাকার রিচার্জ সবথেকে ভালো বলে মানা হয়। ফিক্সড চার্জ এবং নির্দিষ্ট ফি কেটে নেওয়ার পর অবশিষ্ট ব্যালেন্স দিয়ে ইউনিট কেনা যাবে। বাড়িতে যদি প্রতিদিন প্রায় ৩-৪ ইউনিট বিদ্যুৎ খরচ হলে ৫০০ টাকার রিচার্জে প্রায় ১৫-১৬ দিন পর্যন্ত চলে যাবে। তবে বাড়িতে এসি, গিজারের মতো বেশি বিদ্যুৎ খরচকারী যন্ত্র ব্যবহার করা হয়, তাহলে আরও কম সময় চলতে পারে। স্মার্ট মিটারে বেশি বিদ্যুৎ খরচ হওয়া আটকাতে অপ্রয়োজনীয় ইলেকট্রিক যন্ত্র বন্ধ রাখুন। এসি তাপমাত্রা সঠিক মাত্রায় রাখলে বিদ্যুৎ কম খরচ হয়।