বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ২০২৬-এর T20 বিশ্বকাপ (Men’s T20 World Cup)। এই টুর্নামেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা ICC T20 বিশ্বকাপের ‘টিম অফ দ্য টুর্নামেন্ট’-এর ঘোষণা করেছে। এই দলে মাত্র ৪ জন ভারতীয় খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে টিম ইন্ডিয়ার একজন প্রধান তারকাকে বাদ দেওয়া হয়েছে। মূলত, ২০২৬ সালের T20 বিশ্বকাপে ভারতকে জয় এনে দেওয়া ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ICC-র ‘টিম অফ দ্য টুর্নামেন্ট’-এর অংশ হতে পারেননি।
ICC ২০২৬ সালের T20 বিশ্বকাপের (Men’s T20 World Cup) বেস্ট টিম নির্বাচন করেছে:
জানিয়ে রাখি যে, ICC T20 বিশ্বকাপের সেরা খেলোয়াড়দের সম্মানিত করেছে এবং যথারীতি ফাইনালের একদিন পর টুর্নামেন্টের এই বেস্ট টিম ঘোষণা করেছে। ICC-র ‘টিম অফ দ্য টুর্নামেন্ট’-এ ৪ জন ভারতীয় সোমবার ঘোষিত এই দলের অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামকে। যিনি দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন।
View this post on Instagram
বাদ পড়েছেন তারকা খেলোয়াড়: উল্লেখ্য যে, ICC-র ‘টিম অফ দ্য টুর্নামেন্ট’-এর কিউরেটর ছিলেন ইয়ান বিশপ, নাতালি জার্মানোস, ইয়ন মরগান (সম্প্রচারক), গৌরব সাক্সেনা (ICC প্রতিনিধি), এবং রেক্স ক্লেমেন্টাইন (ক্রীড়া সাংবাদিক)। টিম ইন্ডিয়া এই T20 বিশ্বকাপ জিতলেও দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ICC-র ‘টিম অফ দ্য টুর্নামেন্ট’-এ বাদ পড়েছেন।
আরও পড়ুন: আর ফাঁস হবে না পার্সোনাল নম্বর! মহিলাদের নিরাপত্তা বাড়াবে ‘কবচ’, বড় পদক্ষেপ BSNL-এর
মাত্র ৪ জন ভারতীয় খেলোয়াড় সুযোগ পেয়েছেন: এই দলে ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন থেকে শুরু করে ইশান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া এবং জসপ্রীত বুমরাহ স্থান পেয়েছেন। ২০২৬ সালের T20 বিশ্বকাপে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সঞ্জু স্যামসন। তিনি এই টুর্নামেন্টের শেষ ৩ টি ম্যাচে ৯৭*, ৮৯ এবং ৮৯ রান করেন। সঞ্জু স্যামসন টুর্নামেন্টে ৮০.২৫ এভারেজে করেন ৩২১ রান। যার ফলে তিনি ‘প্লেয়ার অফ দ্যা সিরিজ’ হিসেবে বিবেচিত হয়েছেন। ভারত তৃতীয়বারের মতো T20 বিশ্বকাপ জিতেছে। শুধু তাই নয়, ভারত T20 বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে ৩ বার ট্রফি জিতেছে। গত রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে T20 বিশ্বকাপের ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে ৯৬ রানে পরাজিত করে।
আরও পড়ুন: বড় পদক্ষেপ! এবার এই পুরোনো পলিসিতে পরিবর্তন আনতে চলেছে রেল, জানুন এখনই
ICC T20 বিশ্বকাপ ২০২৬-এর টিম অফ দ্য টুর্নামেন্ট:
১. সাহেবজাদা ফারহান, ২. সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ৩. ইশান কিষাণ, ৪. এইডেন মার্করাম (অধিনায়ক), ৫. হার্দিক পাণ্ডিয়া, ৬. উইল জ্যাকস, ৭. জেসন হোল্ডার, ৮. জসপ্রীত বুমরাহ, ৯. লুঙ্গি এনগিডি, ১০. আদিল রশিদ এবং ১১. আশীর্বাদ মুজারাবানি।
দ্বাদশ খেলোয়াড়: শ্যাডলি ভ্যান শালকউইক।












