বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের অর্থাৎ ২০২৬-এর FIH হকি বিশ্বকাপ বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে সম্পন্ন হবে। এই টুর্নামেন্টটি আগামী ১৫ থেকে ৩০ অগাস্ট পর্যন্ত চলবে। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের পুলগুলি ঘোষণা করা হয়েছে। পুরুষ ও মহিলা দলের জন্য ৪ টি পুল তৈরি করা হয়েছে। যেখানে প্রতিটি পুলে ৪ টি করে দল রয়েছে। আমস্টারডামের ওয়াগনার স্টেডিয়ামে ড্র ইভেন্ট হয়। যেখানে হকি কিংবদন্তি এবং বিশেষ অতিথিরা পুলগুলি ঘোষণা করেন। ভারতের উভয় দলই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, FIH হকি বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান (India-Pakistan)।
ভারত-পাকিস্তান (India-Pakistan) টক্কর:
FIH হকি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের পুরুষ দলকে পাকিস্তান, ইংল্যান্ড এবং ওয়েলসের সঙ্গে ‘D’ পুলে রাখা হয়েছে। এই পুলের সব ম্যাচ নেদারল্যান্ডসে সম্পন্ন হবে। এদিকে, এই গ্রুপটি ভারতীয় দলের জন্য খুব একটা সহজ হবে না। কারণ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচগুলি সবসময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। পাশাপাশি, ইংল্যান্ড এবং ওয়েলসও উচ্চমানের হকি খেলে। ২০২৪ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই টুর্নামেন্টেই ভারত ও পাকিস্তান প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হবে। ২০২৪ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারত জিতেছিল।

মহিলা দলটিকেও ‘D’ পুলে রাখা হয়েছে। ওই তাদের রয়েছে চিন, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। ভারতীয় মহিলা দলের ম্যাচগুলিও নেদারল্যান্ডসে সম্পন্ন হবে। তবে, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি বিশেষভাবে আকর্ষণীয় হবে। কারণ উভয় দলই শক্তিশালী এবং অভিজ্ঞ। উল্লেখ্য যে, ড্রটও ইভেন্টটি পরিচালনা করেন কিংবদন্তি হকি তারকা নাওমি ভ্যান অ্যাস, বারবারা নেলেন, টিউন ডি নয়ার এবং ডিজে লা ফুয়েন্তে, যাঁকে ডাচ রাষ্ট্রদূত হিসেবেও ঘোষণা করা হয়েছে। ওই ইভেন্টে FIH সভাপতি তাইয়াব ইকরাম অনুষ্ঠানে বলেন যে, বর্তমান সময়ে যেখানে বিশ্ব সংঘাতে জর্জরিত সেই আবহে এই বিশ্বকাপ সমগ্র বিশ্বজুড়ে শান্তি ও ঐক্যের বার্তা দেবে। এদিকে, এই বৃহৎ আয়োজনটি আয়োজন করার জন্য তিনি নেদারল্যান্ডস ও বেলজিয়ামকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: বড় খবর! ভারতের এই সেক্টরে ৩১০ মিলিয়ন ডলারের বিনিয়োগ KKR-এর
পুরুষদের দলীয় গ্রুপ:
পুল A: নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, জাপান (নেদারল্যান্ডসে ম্যাচগুলি খেলা হবে)
পুল B: বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, মালয়েশিয়া (বেলজিয়ামে ম্যাচগুলি খেলা হবে)
পুল C: অস্ট্রেলিয়া, স্পেন, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা (বেলজিয়ামে ম্যাচগুলি খেলা হবে)
পুল D: ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, ওয়েলস (নেদারল্যান্ডসে ম্যাচগুলি খেলা হবে)
আরও পড়ুন: শিল্পে ঘটবে বিপ্লব! হবে লক্ষ লক্ষ কর্মসংস্থান, দেশের ছবি বদলাবে মোদী সরকারের BHAVYA স্কিম
মহিলাদের দলীয় গ্রুপ:
পুল A: নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, চিলি, জাপান (নেদারল্যান্ডসে ম্যাচগুলি খেলা হবে)
পুল B: আর্জেন্টিনা, জার্মানি,আমেরিকা, স্কটল্যান্ড (বেলজিয়ামে ম্যাচগুলি খেলা হবে)
পুল C: বেলজিয়াম, স্পেন, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড (বেলজিয়ামে ম্যাচগুলি খেলা হবে)
পুল D: চিন, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা (নেদারল্যান্ডসে ম্যাচগুলি খেলা হবে)












