৯৬ রানের দুরন্ত জয়! নিউজিল্যান্ডকে দিশেহারা করে ফের T20 বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: তৃতীয়বারের জন্য বিশ্বজয় মেন ইন ব্লু’স-দের। কার্যত একপেশে ভাবেই নিউজিল্যান্ডকে হারিয়ে T20 বিশ্বকাপ ফাইনালে (Men’s T20 World Cup 2026) জয় ছিনিয়ে নিল ভারত। ২০২৪-এর পর ২০২৫ বিশ্বের প্রথম দেশ হিসেবে পরপর T20 বিশ্বকাপ জয় ভারতের।

ফের T20 বিশ্বকাপ (Men’s T20 World Cup 2026) জিতল টিম ইন্ডিয়া

আড়াই বছর আগে যে স্টেডিয়ামে মন ভেঙেছিল সকলের সেই স্টেডিয়ামের শাপমোচন হল রবিবারের এই ফাইনাল ম্যাচে। T20 বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৭ রানে হারিয়ে টানা তৃতীয়বারের জন্য ট্রফি ঘরে নিয়ে এল ভারত।

আরও পড়ুন: মামদানির বাসভবনের সামনে চাঞ্চল্য! মুসলিম বিরোধী বিক্ষোভে চরম উত্তেজনা, ‘বোমা’ ছোড়ার অভিযোগে আটক ২

ম্যাচের শুরু থেকেই একেবারে ফর্মে ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। প্রথমেই ব্যাট হাতে মাঠে নামেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। পুরো T20 বিশ্বকাপে দর্শকদের অভিষেকের পারফরম্যান্স নিয়ে কিছুটা আক্ষেপ ছিল বটে, কিন্তু ফাইনাল ম্যাচে আবার তাঁকে সেই দাপুটে ফর্মে দেখতে পাওয়া যায় তাঁকে। এরপর একে একে সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, শিবম দুবে ছয়-চারে মাঠে নিজেদের দাপট দেখিয়ে কার্যত জয় নিশ্চিত করে নেন। ইনিংস শেষে ২৫৬ রানের বিশাল টার্গেট সেট করে করে নিজিল্যান্ডের জন্য।

নিউজিল্যান্ডও ব্যাট করতে নেমে ঠিক সেরকম কায়দা করতে পারেনি। হার্দিক,আর্শদ্বীপ,অক্ষরের বলে প্রথমেই কার্যত দিশাহারা হয়ে পড়েন তাঁরা। এরপর ফের একবার লাইম লাইট ছিনিয়ে নেন যশপ্রীত বুমরাহ। পর পর দুটি বলে দুটো উইকেট নেন তিনি। শেষ উইকেটটি যায় অভিষেক শর্মার বলেই যায়। সবশেষে সব কটি উইকেট নিয়ে ৯২ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় ভারত। ঘরের মাঠে রেকর্ডের পর রেকর্ড করে এক দুর্ধর্ষ ফাইনাল ম্যাচ গোটা দেশবাসীকে উপহার দিল টিম ইন্ডিয়া।

India wins the Men's T20 World Cup 2026 again.

আরও পড়ুন: রাষ্ট্রপতির সফরে প্রোটোকল বিতর্ক! রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল স্বরাষ্ট্র মন্ত্রক

নিউজিল্যান্ডের শেষ উইকেট পড়তেই দেশের কোণায় কোণায় শুরু হয় সেলিব্রেশন। সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের বিভিন্ন গণ্য মান্য সকলেই উদযাপনে মেতে ওঠে। ভারতীয় দলকে শুভেচ্ছায় ভরিয়ে দেয় সকলে । শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী সকলেই।