বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বল হাতে ভারতীয় বোলারদের চরম ভালো পারফরম্যান্স দেখলো সমর্থকরা। নিয়মিত ওডিআই অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) অনুপস্থিতিতে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) সিরিজের শেষ দুই ওডিআই ম্যাচে নেতৃত্বের দায়িত্বে ছিলেন। তার অধিনায়কত্বে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে রেকর্ড গড়ে জয় পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। আর তারপরেই তার প্রশংসায় মেতে উঠেছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।
এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সর্বনিম্ন স্কোর ডিফেন্ড করার রেকর্ডটি ছিল প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের। ১৯৯০ সালে ২২১ রানের পুঁজি ডিফেন্ড করতে নেমে ১ রানে জয় পেয়েছিল ভারত। কিন্তু এদিন শ্রেয়স আইয়ারের ভারত ২০৯ রান ডিফেন্ড করে সেই রেকর্ড ভেঙে দেন। তারপরেই অধিনায়ক শ্রেয়সের প্রশংসায় মাতেন শাস্ত্রী।

শ্রেয়স আইয়ার প্রমাণ করেছেন যে দলে থাকতে গেলে বড় ব্যক্তিগত স্কোরের চেয়ে অধিনায়কত্ব কেন বেশি গুরুত্বপূর্ণ। ২০৯ রানের পুঁজি নিয়ে ভারত ম্যাচটি জিতে নেওয়ার পর, শ্রেয়সের বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করেছেন রবি শাস্ত্রী। ভারতের হাতে খুব বেশি একজন ছাড়া খুব বেশি অভিজ্ঞতাসমৃদ্ধ বোলার ছিল না। তার মতে শ্রেয়স খেলার পরিস্থিতি দারুণভাবে বুঝতে পেরেছিলেন। তিনি বুঝেছিলেন যে পিচটি ফাস্ট বোলারদের জন্য বেশি উপযোগী; তাই তিনি পেসারদের দিয়ে বেশি বল করিয়েছেন এবং স্পিনারদের অতিরিক্ত ব্যবহার করা থেকে বিরত থেকেছেন।
আরও পড়ুন:বোলাররাই বাঁচালো ভারতকে! T20-র পর ODI সিরিজও জিতে নিলেন শ্রেয়স আইয়াররা
শাস্ত্রী সরাসরি বলেছেন, “তাঁর শান্ত সিদ্ধান্ত, নিখুঁত সময়জ্ঞান এবং সুষ্পষ্ট পরিকল্পনা ভারতকে ম্যাচটি জিততে সাহায্য করেছিল। এটি ছিল এমন এক অধিনায়কের দৃষ্টান্ত, যিনি কেবল ব্যাট দিয়েই নয়, বরং নিজের বুদ্ধিমত্তা দিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।” তবে তার ব্যাটিংয়ের ক্ষেত্রে ব্যর্থতা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
আরও পড়ুন: বিদেশের মাটিতে চূড়ান্ত ফ্লপ রোহিত-কোহলি সমৃদ্ধ ভারতীয় ব্যাটিং! বিশ্বকাপের আগে মাথায় হাত গম্ভীরের
এই সিরিজের ৪ ম্যাচে একবারও বড় রানের দেখা পায়নি শ্রেয়স। এই ৪ ইনিংসে মাত্র ৬৭ রান করেছেন। বিদেশের মাটিতে শেষ ১৫ টি ম্যাচে প্রায় ২৬ গড়ে ৩৫৮ রান করেছেন তিনি। ২০২৩ বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে এশিয়ার বাইরে SENA দেশগুলিতে তার গড় ৩০-এরও নীচে। দক্ষিণ আফ্রিকার মাটিতে আসন্ন বিশ্বকাপে বড় সমস্যায় পড়তে হতে পারে তাকে।












