ভারতীয় দলে ফিরেই ইতিহাস! একইসাথে দুই কিংবদন্তির রেকর্ড ভাঙতে চলেছেন কোহলি

Published on:

Published on:

Which trick does Virat Kohli use before batting.
Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ফের একবার আসন্ন রবিবার থেকে ওডিআই ফরম্যাটে মাঠে নামতে চলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) গুরুত্বপূর্ণ সিরিজে মাঠে নামবে মেন ইন ব্লুজ। চলতি বছরে ওডিআই ফরম্যাটে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় দশম স্থানে রুয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। আপাতত তার চেয়ে অনেক এগিয়ে রয়েছেন এই প্রজন্মের ফ্যাব ফোর ক্লাবের আর এক সদস্য ইংল্যান্ডের ব্যাটার জো রুট। তিনি এই তালিকার দ্বিতীয় স্থানটি দখল করে রেখেছেন। চলতি বছরে ৭টি ম্যাচে একটি শতরান সহ ৫৪০ রান করেছেন ইংল্যান্ড তারকা।

অনেকেই মনে করছেন যে চলতি বছরে চোটের কারণে আফগানিস্থানের বিরুদ্ধে ওডিআই সিরিজে অনুপস্থিত না থাকতে হলে তিনি এই তালিকার একদম ওপরের দিকেই থাকতেন। ৬ ম্যাচে ৩৮৪ রান নিয়ে বিরাট কোহলি আছেন এইমুহূর্তে আছেন দশম স্থানে। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে আসবেন এমনটাই বিশ্বাস ভক্তদের। তবে শুধু এই তালিকায় নিজের অবস্থানের উন্নতি নয়, সেই সঙ্গে আরও দুটি রেকর্ড ভাঙতে মাঠে নামবেন প্রাক্তন ভারত অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে সর্বাধিক সেঞ্চুরির (১৩টি) রেকর্ডটি কিংবদন্তি ভারতীয় ব্যাটার সুনীল গাভাস্কারের দখলে। বিরাট কোহলির সামনে এই রেকর্ড স্পর্শ করার, এমনকি তা ভেঙে ফেলার সুযোগ থাকছে। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলির আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা ১২টি। এই সিরিজে একটি শতরান করলেই কোহলি গাভাস্কারের রেকর্ডের ছুঁয়ে ফেলবেন। আর দুইবার কাজটা করতে পারলে তিনি এই তালিকার শীর্ষে উঠে আসতে পারবেন।

আরও পড়ুন: কঠিন কাজটা সহজভাবে করছে! BCCI-এর সামনে শুভমান গিলকে কি নিয়ে সার্টিফিকেট দিলেন গম্ভীর?

আপাতত নিজের ওডিআই কেরিয়ারে বিরাট কোহলি ৩১৪টি ম্যাচের মধ্যে ৩০২টি ইনিংসে ব্যাট করে ৫৮.৫৯ গড়ে ১৪,৯৪১ রান করেছেন। এর মধ্যে রয়েছে ৫৪টি সেঞ্চুরি ও ৭৯টি হাফ-সেঞ্চুরি। ১৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করতে তাঁর আর মাত্র ৫৯ রান প্রয়োজন। তিনি যদি এটি করতে পারেন, তবে শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে তিনি ১৫,০০০ রানের মাইলফলকে পৌঁছাবেন।

আরও পড়ুন: বিশ্বকাপ জেতার জন্য কোহলি বা রোহিতকে দরকার নেই BCCI-এর! বিস্ফোরক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

এর পাশাপাশি ওডিআই ক্রিকেটে দ্রুততম খেলোয়াড় হিসেবে ১৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করার সুযোগও রয়েছে কোহলির সামনে। বর্তমানে এই রেকর্ডটিও শচীন টেন্ডুলকারের দখলে, যিনি এই কৃতিত্ব অর্জনের জন্য ৩৭৭টি ইনিংস খেলেছিলেন। এখন পর্যন্ত মাত্র ৩০২টি ইনিংস খেলা কোহলি নিঃসন্দেহে অনায়াসেই এই রেকর্ড ভেঙে ফেলতে পারেন এই সিরিজেই।