বাংলা হান্ট ডেস্ক: এবার থেকে রেলযাত্রীদের আরামদায়ক ও স্বাস্থ্যসম্মত করে তুলতে পূর্ব রেলের হাওড়া নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ফার্স্ট এসি খোঁজে ফ্লোরাল কমফোর্টার চালু করা হল (Indian Railways)। যাত্রীদের দেওয়া সাধারণ কম্বলের পরিবর্তে এই নতুন কমফোর্টার ব্যবহার করা হবে। পাশাপাশি দুর্গাপূজার উৎসবে মরশুমে যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতা এক বিশেষমাত্রা যোগ করবে।
হাওড়া-দিল্লি রাজধানীর ফার্স্ট এসি-তে নতুন চমক (Indian Railways)
এক বিবৃতিতে পূর্ব রেল জানিয়েছে, “এই দুর্গাপুজোয় আপনার যাত্রায় আভিজাত্যের এক বিশেষ ছোঁয়া নিয়ে আসছে পূর্ব রেল! ১১ অক্টোবর ২০২৬ থেকে হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট এসি শ্রেণিতে ভ্রমণকারী যাত্রীরা সাধারণ কম্বলের বদলে বিশেষ প্রিমিয়াম ফ্লোরাল কমফোর্টার ব্যবহারের সুবিধা পাবেন।”
গত বছর, রেলমন্ত্রক এসি কোচে ভ্রমণকারী যাত্রীদের জন্য কভার-সহ কম্বল প্রদানের একটি পরীক্ষামূলক উদ্যোগ গ্রহণ করেছিল। এটি যাত্রীদের দীর্ঘদিনের একটি দাবি ছিল, কারণ ট্রেনে দেওয়া কম্বলগুলো চাদর বা বালিশের খাপের মতো প্রতিটি যাত্রার পর ধোয়া হয় না।

আরও পড়ুন: শান্তিপুর-কৃষ্ণনগর লাইনে বিশেষ ট্রেন, কোন দিন চলবে? দেখে নিন সময়
হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, যা কলকাতা রাজধানী এক্সপ্রেস নামেও পরিচিত, কলকাতার সঙ্গে দেশের রাজধানী নয়াদিল্লির সংযোগ স্থাপন করে। এটি ছিল ভারতের প্রথম রাজধানী এক্সপ্রেস এবং ১৯৬৯ সালের ৩রা মার্চ এর প্রথম যাত্রা শুরু হয়েছিল।
চালু হওয়ার সময় এই ট্রেনটিতে পেরাম্বুরের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি তে তৈরি ভ্যাকুয়াম-ব্রেকযুক্ত নয়’টি কোচ ছিল। ট্রেনটির মূল কাঠামোয় দু’টি পাওয়ার কার, পাঁচটি এসি চেয়ার কার, একটি এসি ডাইনিং কার এবং একটি ফার্স্ট এসি কোচ ছিল (Indian Railways)।














