হাওড়া-গুয়াহাটির পর নতুন রুটে বন্দে ভারত স্লিপার, কাদের জন্য লাভজনক জানুন

Published on:

Published on:

(Indian Railways after Howrah-Guwahati on which route will the vande bharat sleeper run
Follow

বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন (Indian Railways)। আর এবার ট্রেন যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর চালু হয়েছে বন্ধে ভারত স্লিপার এক্সপ্রেস। তাও হাওড়া-গুয়াহাটি রুটে। তবে এবার চালু হতে চলেছে আরও একটি নতুন বন্দেভারত এক্সপ্রেস। এই রুটও খুব জনপ্রিয়। নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনে যাতায়াত করতে সুবিধা হবে সাধারণ যাত্রীদের। তবে এবার নতুন কোন রুটেই ট্রেন চলাচল করবে তা জেনে নিন।

হাওড়া-গুয়াহাটির পর নতুন সংযোজন, বন্দে ভারত স্লিপার কোন রুটে (Indian Railways)

হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এরপর ফের একটি নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে সেই রুট নির্ধারণ করা হয়ে গিয়েছে বলে সূত্রের খবর (Indian Railways)। জানা গিয়েছে, মুম্বাই থেকে বেঙ্গালুরু রুটে চলবে এই ট্রেনটি।

(Indian Railways after Howrah-Guwahati on which route will the vande bharat sleeper run

আরও পড়ুন: ভোটের দিনে যাতায়াতে বাধা! দক্ষিণ-পূর্ব রেলে বাতিল বহু ট্রেন, দেখুন সম্পূর্ণ তালিকা

পাশাপাশি এই বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই এই ট্রেনের কথা ঘোষণা করেছেন। বর্তমানে যেখানে ট্রেনে চেপে মুম্বাই থেকে বেঙ্গালুরু যেতে সময় লাগে প্রায় ২১ থেকে ২৩ ঘন্টা। তবে বন্দে ভারত স্লিপার ট্রেনে গেলে সেই সময় অনেকটাই কমে যাবে।

মনে করা হচ্ছে এই ট্রেনটি চালু হওয়ার পর ১৫ থেকে ১৭ ঘণ্টার মধ্যে পৌঁছিয়ে যেতে পারবেন। পাশাপাশি এই ট্রেনটি চালু হলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা একদিকে যেমন উন্নত হবে। পাশাপাশি অপরদিকে যাত্রীরা অল্প সময়ের মধ্যে যাতায়াত করতে পারবেন।

দেখে নিন এই ট্রেনে আর কি কি সুবিধা থাকছে: 

১) ১৬টি আধুনিক স্লিপার কোচ থাকবে, যা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হবে।
২) বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ৮২৩ জন যাত্রী সফর করতে পারবেন।
৩) ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিবেগ হবে এই ট্রেনের।
৪) ট্রেনে থাকবে অত্যাধুনিক অ্যাডভান্সড সাসপেনশন, যাতে ঝাঁকুনি বললেই চলে।
৫) এতে স্লিপার ট্রেনের যাত্রাও বিমানের ফার্স্ট ক্লাসে সফরের মতোই আরামদায়ক হবে।

কী কী স্টপেজ থাকবে?

শোনা যাচ্ছে এই ট্রেনের সম্ভাব্য রুট হবে-

মুম্বই
পুণে
সোলাপুর
কালাবুর্গি
রাইচুর
গুন্টাকাল
বেঙ্গালুরু (Indian Railways)।