এবার উত্তরবঙ্গে রেলের বড় চমক, কোন কোন এলাকায় আসছে নতুন লাইন? জানুন

Published on:

Published on:

Indian Railways Approves Three New Rail Lines for North Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে বাংলার জন্য বড় রেল উপহার দিল কেন্দ্র। রাজ্যের বিভিন্ন জায়গায় নতুন রেল প্রকল্পের কাজ আগেই ঘোষণা করা হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল উত্তরবঙ্গ। কেন্দ্রীয় রেলমন্ত্রক উত্তরবঙ্গে একসঙ্গে তিনটি নতুন রেলপথ তৈরির অনুমোদন দিয়েছে। এই নতুন রেললাইনগুলি চালু হলে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সহজ এবং দ্রুত হয়ে উঠবে (Indian Railways)।

উত্তরবঙ্গের নতুন তিনটি রেলপথ (Indian Railways)

রেলমন্ত্রক জানিয়েছে, ‘বিকশিত বাংলা’ পরিকল্পনার অংশ হিসেবেই উত্তরবঙ্গে এই তিনটি নতুন রেলপথ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলি চালু হলে মালদহ, আলুয়াবাড়ি সহ আশপাশের এলাকায় যাতায়াত অনেক সহজ হবে। পাশাপাশি বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাগুলিতেও রেল পরিষেবা আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। যে তিনটি নতুন রেলপথের অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলি হল-

  • রায়গঞ্জ–ডালখোলা নতুন লাইন – ৪৩.৪৩ কিমি
  • গাজোল–ইটাহার নতুন লাইন – ২৭.২০ কিমি
  • রায়গঞ্জ–ইটাহার নতুন লাইন – ২২.১৬ কিমি

এই তিনটি রেললাইন চালু হলে উত্তরবঙ্গে বিকল্প রুট তৈরি হবে এবং যাত্রী ও পণ্য পরিবহণ দুটোই আরও সহজ হবে।

রায়গঞ্জ–ইটাহার নতুন রেলপথ প্রকল্প : এই প্রকল্পে আনুমানিক খরচ ধরা হয়েছে ১২৯.৩৪ কোটি টাকা। এই রুটে মোট চারটি স্টেশন তৈরি হবে। স্টেশন গুলি হল – রায়গঞ্জ, রূপাহার হল্ট, দুর্গাপুর, ইটাহার। এছাড়া এই লাইনে তৈরি করা হবে ৬টি বড় সেতু ও ৪২টি ছোট সেতু (আরইউবি সহ)। এই রেলপথ চালু হলে রায়গঞ্জ থেকে ইটাহার পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ গড়ে উঠবে, যা স্থানীয় মানুষের জন্য বড় সুবিধা হয়ে দাঁড়াবে।

গাজোল–ইটাহার নতুন রেলপথ প্রকল্প : এই প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৮৫.৫৯ কোটি টাকা। এই রুটে তিনটি স্টেশন থাকবে। স্টেশন গুলি হল – গাজোল,
ব্যাঙর হল্ট, ইটাহার। এখানে নির্মাণ করা হবে ১২টি বড় সেতু ও ৩৭টি ছোট সেতু (আরইউবি সহ)। এই লাইন চালু হলে গাজোল ও ইটাহারের মধ্যে যাতায়াত অনেক দ্রুত এবং সহজ হবে। স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও এর ভালো প্রভাব পড়বে।

রায়গঞ্জ–ডালখোলা নতুন রেলপথ প্রকল্প : তিনটি প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় প্রকল্প এটি। এর জন্য আনুমানিক খরচ ধরা হয়েছে ২৯১.৫৩ কোটি টাকা। এই লাইনে মোট পাঁচটি স্টেশন তৈরি হবে। স্টেশন গুলি হল – রায়গঞ্জ, বিলাসপুর হল্ট, টুনিদিঘি, করণদিঘি, ডালখোলা। এই প্রকল্পে নির্মাণ করা হবে ১৩টি বড় সেতু, ৬টি রেল ওভারব্রিজ (আরওবি), ৯৭টি ছোট সেতু ও ৩২টি আরইউবি। এই রেলপথ চালু হলে মালদহ ও আলুয়াবাড়ির মধ্যে বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে। ফলে যাত্রী পরিবহণ যেমন সহজ হবে, তেমনই পণ্য পরিবহণেও গতি আসবে।

Indian Railways clears survey for three new rail lines in West Bengal

আরও পড়ুনঃ স্ত্রী না চাইলে জোর করে একসঙ্গে থাকতে বাধ্য করা যায় না, ঐতিহাসিক রায় দিল হাই কোর্ট

কী সুবিধা হবে এই প্রকল্পগুলিতে?

রেলমন্ত্রকের মতে, এই তিনটি নতুন রেললাইন চালু হলে উত্তরবঙ্গের জন্য অনেক সুবিধা বয়ে আনবে। সুবিধাগুলি হল –

  • উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে
  • যাত্রীদের সময় বাঁচবে
  • পণ্য পরিবহণ সহজ হবে
  • সীমান্ত এলাকায় বাণিজ্যের সুযোগ বাড়বে
  • বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে রেল পরিষেবা আরও শক্তিশালী হবে

সব মিলিয়ে এই প্রকল্পগুলি উত্তরবঙ্গের আর্থিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।