বিনা টিকিটে যাত্রী ধরা পড়লেই কড়া ব্যবস্থা, শুধুমাত্র জুলাই মাসেই ১১ কোটি টাকা আয় রেলের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বিনা টিকিটে যাত্রীদের ট্রেনে যাতায়াত রুখতে এবার আরও কড়া হয়েছে ভারতীয় রেল (Indian Railways)। ট্রেনে টিকিট ছাড়া বা অনিয়মিত টিকিট নিয়ে যাতায়াত বন্ধ করতে গোটা জুলাই মাস জুড়ে রেলের বিভিন্ন স্টেশন এবং ট্রেনে টিকিট পরীক্ষা চালিয়েছে রেল। এই অভিযানে মোট ৭৬,৯৮৯ যাত্রীকে টিকিটবিহীন অবস্থায় ধরা গিয়েছে। রেল সূত্রে খবর, জরিমানা ও অতিরিক্ত মাশুল বাবদ ১০.৯৫ কোটি টাকা আদায় করা হয়েছে এই অভিযানে।

বিনা টিকিটের (Indian Railways) যাত্রীদের ধরপাকড়

রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, জুলাই মাসে ধরা পড়া মোট যাত্রীদের মধ্যে ৫৫,৯৮৮ জন টিকিট বিহীন যাত্রী ধরা পড়েছে। বৈধ টিকিট ছাড়াই ট্রেনে সফর করছিলেন এই যাত্রীরা। ভাড়া এবং অতিরিক্ত মাশুল বাবদ মোট ৮.৯৭ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে তাঁদের থেকে।

Indian Railways income from without ticket passenger

কত জরিমানা আদায়: ২১,০০১ জন যাত্রী অনিয়মিত টিকিট নিয়ে যাতায়াত করতে গিয়ে ধরা পড়েছেন। তাঁদের কাছ থেকে জরিমানা বাবদ আদায় করা হয়েছে প্রায় ১.৯৮ কোটি টাকা। পাশাপাশি জরিমানার আওতায় থাকা অন্যান্য অনিয়ম থেকেও জুলাই মাসে আরও ৬৭.৮৯ লক্ষ টাকা আদায় করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে (Indian Railways)।

আরও পড়ুন : এবার একসঙ্গে কাটা যাবে ১ লক্ষ টিকিট! সিস্টেমে আমূল বদল আনছে IRCTC

কতগুলি অভিযান চালানো হয়েছে: লাগেজ সংক্রান্ত নিয়ম ভাঙার ঘটনাতেও ১.৩৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রেল সূত্রে খবর, জুলাই মাসে মোট ৩১৩ টি বিশেষ টিকিট চেকিং অভিযান চালানো হয়। মোট ২৩৪৪ টি ট্রেনে পরীক্ষা চালানো হয়।

আরও পড়ুন : শুটিংয়ে গিয়ে বিপর্যয়, নেপালে আটকে খরাজ, কেমন আছেন অভিনেতা?

২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত টিকিট বিহীন এবং অনিয়মিত টিকিট নিয়ে ভ্রমণের মোট ৪,১৪,৭৯৬ টি ঘটনা ধরা পড়েছে। মোট ৫০.৫৭ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে খবর।