আর যেতে হবে না স্টেশনে! ভারতীয় রেল শুরু করতে চলেছে ডোর-টু-ডোর পার্সেল সার্ভিস

Published on:

Published on:

Indian Railways is set to launch a door-to-door parcel service.

বাংলাহান্ট ডেস্ক:পার্সেল পাঠাতে আর ছুটতে হবে না রেলস্টেশনে! বাড়ি থেকেই বুকিং, নতুন পরিষেবা আনছে ভারতীয় রেল (Indian Railways)। ট্রেনে জিনিসপত্র পাঠানো তুলনামূলক সস্তা এবং নিরাপদ। কিন্তু পার্সেল বুক (Parcel Booking) করতে রেলস্টেশনে যাওয়া, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো এবং একাধিক কাগজপত্রের কাজ সামলানো অনেকের কাছেই বেশ ঝক্কির। বিশেষ করে যাঁদের হাতে সময় কম, তাঁদের জন্য এই প্রক্রিয়া আরও অসুবিধাজনক হয়ে ওঠে। এবার সেই সমস্যা দূর করতে উদ্যোগী হয়েছে ভারতীয় রেল। যাত্রী পরিষেবার পাশাপাশি পণ্য পরিবহণ ব্যবস্থাকেও আরও সহজ করে তুলতে এবার ডোর-টু-ডোর পার্সেল পরিষেবা চালু করার পথে হাঁটছে রেল। এই পরিষেবা চালু হলে বাড়ি থেকেই পার্সেল পাঠানোর বুকিং করা যাবে। শুধু তা-ই নয়, বাড়ি থেকে জিনিসপত্র সংগ্রহ করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকবে। ফলে পার্সেল পাঠানোর জন্য আর রেলস্টেশনে ছোটাছুটি করতে হবে না (Door-to-Door Parcel Service)।

ভারতীয় রেল (Indian Railways) শুরু করতে চলেছে ডোর-টু-ডোর পার্সেল সার্ভিস:

ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই পরিষেবার জন্য ‘রেলপার্সেল অ্যাপ—ডোর টু ডোর’ নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বড় শহরে এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। তালিকায় রয়েছে দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, আহমেদাবাদ, হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং পুনে। এই শহরগুলির বাসিন্দারা মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই পার্সেল পাঠানোর বুকিং করতে পারবেন। পরিষেবাটির পরীক্ষামূলক প্রয়োগও সফল হয়েছে বলে জানা গিয়েছে। এবার বৃহত্তর পরিসরে এটি চালু করার প্রস্তুতি চলছে। তবে আটটি শহরে পরিষেবাটি কবে থেকে পুরোপুরি চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানা যায়নি (Indian Railways)।

আরও পড়ুন: ট্রেনে মোবাইল চার্জে এবার ‘নাইট কারফিউ’, কতক্ষণ বন্ধ থাকবে চার্জিং পয়েন্ট, জানিয়ে দিল রেল

নতুন এই ব্যবস্থায় পার্সেল বুকিং থেকে শুরু করে অর্থপ্রদান, সবটাই করা যাবে অনলাইনে। অ্যাপটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে গ্রাহকরা সরাসরি নির্বাচিত লজিস্টিক সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করতে পারেন। এর ফলে প্রচলিত পদ্ধতিতে স্টেশনে গিয়ে বুকিং করার ঝামেলা অনেকটাই কমবে। একই সঙ্গে কাগজপত্রের কাজেও সময় বাঁচবে। বাড়ি থেকে পার্সেল সংগ্রহ এবং নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য গ্রাহকরা অ্যাপের মাধ্যমে পরিষেবা বুক করতে পারবেন। অর্থাৎ, রেলপথে পণ্য পরিবহণের সুবিধা বজায় রেখেই গোটা প্রক্রিয়াটিকে আরও আধুনিক ও গ্রাহকবান্ধব করে তোলার চেষ্টা করছে রেল।

এই পরিষেবায় ভারতীয় রেল এবং বেসরকারি লজিস্টিক সংস্থাগুলির মধ্যে কাজের দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে। গ্রাহকের বাড়ি থেকে পার্সেল সংগ্রহ করে সংশ্লিষ্ট রেলস্টেশনে পৌঁছে দেওয়া হবে। এরপর ট্রেনের মাধ্যমে এক শহর থেকে অন্য শহরে পণ্য পরিবহণের দায়িত্ব সামলাবে ভারতীয় রেল। গন্তব্য শহরে পার্সেল পৌঁছনোর পর সেখানকার স্টেশন থেকে গ্রাহকের নির্দিষ্ট ঠিকানায় তা পৌঁছে দেবেন সংশ্লিষ্ট লজিস্টিক পার্টনাররা। এই ব্যবস্থায় পণ্য সংগ্রহের প্রথম ধাপকে বলা হয় ‘ফার্স্ট-মাইল পিকআপ’ এবং শেষ পর্যায়ে বাড়িতে পৌঁছে দেওয়াকে বলা হয় ‘লাস্ট-মাইল ডেলিভারি’। প্রয়োজনে পার্সেল প্যাকেজিংয়ের মতো পরিষেবাও দিতে পারবেন সংশ্লিষ্ট সংস্থাগুলি।

Indian Railways is set to launch a door-to-door parcel service.

আরও পড়ুন: দিওয়ালির আগেই বাড়ানো হল পুরসভার কর্মীদের মজুরি! ঘোষণা পরিবহণমন্ত্রীর

সব মিলিয়ে, ভারতীয় রেলের (Indian Railways) এই উদ্যোগ পার্সেল পরিবহণের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ছোট ব্যবসায়ী, অনলাইন বিক্রেতা এবং ব্যক্তিগত প্রয়োজনে এক শহর থেকে অন্য শহরে জিনিসপত্র পাঠাতে চান, এমন মানুষেরা এই পরিষেবা থেকে উপকৃত হতে পারেন। তবে পরিষেবার খরচ, বুকিংয়ের নিয়ম এবং ডেলিভারির নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে এলে গ্রাহকরা আরও স্পষ্ট ধারণা পাবেন। আপাতত লক্ষ্য, রেলপথে পণ্য পরিবহণের সুবিধাকে মানুষের বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং পার্সেল পাঠানোর অভিজ্ঞতাকে আরও সহজ করে তোলা।