বাংলা হান্ট ডেস্ক: রথ যাত্রার মধ্যে রয়েছে আদ্রা ডিভিশনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। কারণ ওই দিন আদ্রা ডিভিশনে শুরু হচ্ছে জেরে পরিকাঠামো ও উন্নয়নমূলক কাজ। যার ফলে আগামী কয়েকদিন এই শাখায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লোকাল ও মেমু ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে। জেনে নিন কোন কোন ট্রেনগুলো বাতিল থাকছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য (Indian Railways)।
রথের ছুটিতে বাতিল বহু ট্রেন দেখে নিন তালিকা (Indian Railways)
আদ্রা ডিভিশনের উপর দিয়ে আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, খড়গপুর এবং টাটানগরের মতো বিস্তীর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলির রেল যোগাযোগ ব্যবস্থা ভীষণভাবে নির্ভরশীল। এছাড়াও প্রতিদিন হাজার হাজার মানুষ এই ট্রেনগুলিতে যাতায়াত করেন। দক্ষিণ পূর্ব রেলের তরফে জারি করা সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে (Indian Railways)।

আরও পড়ুন: দার্জিলিং তো অনেক হল! এবার উত্তরবঙ্গের এই ৫ পাহাড়ি গ্রামে কাটান নিরিবিলি ছুটি
পাশাপাশি ট্র্যাকে রক্ষণাবেক্ষণের কাজের জন্য জুলাই মাসের কয়েকটি নির্দিষ্ট দিনে এই রুটের একাধিক ট্রেন চালান সম্ভব হবে না। এর ফলে অসুবিধা সম্মুখীন এ পড়বেন সাধারণ যাত্রীরা। তবে কোন কোন ট্রেন বাতিল থাকছে এবং জুলাই মাসের নির্দিষ্ট কয়েকটা দিন এই রুটে যে সমস্ত ট্রেন বাতিল থাকছে তার নিচে আলোচনা করা হল।
যে ট্রেন গুলি বাতিল থাকছে তার হল আসানসোল-আদ্রা-আসানসোল মেমু (৬৮০৪৬/৬৮০৪৫): এই ট্রেনটি ১৩, ১৬, ১৭ এবং ১৯ জুলাই তারিখে সম্পূর্ণ বাতিল থাকবে। আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু (৬৮০৯০/৬৮০৮৯):এই ট্রেনটির পরিষেবা ১৪, ১৭ এবং ১৯ জুলাই বন্ধ থাকছে। আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু (৬৩৫৯৪/৬৩৫৯৩)।
এছাড়াও এই ট্রেনটি বাতিল থাকবে ১৩ এবং ১৬ জুলাই। পাশাপাশি টাটানগর-আসানসোল মেমু (৬৮০৫৬): এই ট্রেনটি ১৪, ১৫ এবং ১৮ জুলাই যাত্রীদের পরিষেবা দিতে পারবে না। আদ্রা-ভাগা-আদ্রা মেমু (৬৮০৭৭/৬৮০৭৮): এই ট্রেনটি শুধুমাত্র ১৯ জুলাই বাতিল বলে ঘোষণা করা হয়েছে (Indian Railways)।













