বাংলা হান্ট ডেস্ক: এবার যাত্রীদের জন্য সুখবর রয়েছে। কারণ মুকুটমণিপুর রেল প্রকল্পের দীর্ঘদিনের দাবি পূরণে উদ্যোগী হওয়ার আশ্বাস দিলেন রানিবাঁধের বিধায়ক তথা নবনিযুক্ত মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি জানিয়েছেন, মুকুটমণিপুর পর্যন্ত রেল সংযোগের বিষয়টি প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সামনে তুলে ধরবেন (Indian Railways)।
মুকুটমণিপুর রেল প্রকল্পের দাবি উঠবে প্রধানমন্ত্রীর কাছে (Indian Railways)
এছাড়াও বহুদিন ধরে জঙ্গলমহলের মানুষ এই প্রকল্পের দাবি জানিয়ে আসছেন। পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে এই রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা। ক্ষুদিরাম টুডু বলেন, মুকুটমণিপুর শুধু বাঁকুড়ার নয়, গোটা রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র (Indian Railways)।

আরও পড়ুন: মে’ মাসের দ্বিতীয় সপ্তাহে বেশ কিছুটা বাড়ল সোনার দাম! জানুন ২২ ও ২৪ ক্যারেটের লেটেস্ট রেট
তবে সেখানে পৌঁছনোর জন্য এখনও পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ নেই। ফলে পর্যটক ও স্থানীয় মানুষ উভয়কেই নানা সমস্যার মুখে পড়তে হয়। সৈই বিষয়ে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
পাশাপাশি তিনি জানান, মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে। এছাড়াও খাতড়া শহরকে পুরসভা করার প্রসঙ্গও সামনে এনেছেন ক্ষুদিরাম টুডু। তিনি জানান, খাতড়া ক্রমশ জনবহুল ও গুরুত্বপূর্ণ শহর হিসেবে গড়ে উঠছে।
এছাড়াও প্রশাসনিক এবং নাগরিক পরিষেবার উন্নতির স্বার্থে খাতড়াকে পুরসভায় উন্নীত করার বিষয়টি নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। আর এই সমস্ত সকল কথাই তিনি প্রধানমন্ত্রীর কাছেঅব্দি পৌঁছানোর চেষ্টা করবেন (Indian Railways)।













