নিশ্চিন্তে ঘুরে আসুন পুরী, বাংলা থেকে ‘রথযাত্রা স্পেশ্যাল’ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রথযাত্রার আর মাত্র কয়েকদিনই বাকি। পুরীতে শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। এই সময় বহু পর্যটকই ভিড় করেন পুরীতে। ট্রেনের (Indian Railways) টিকিটের চাহিদা বেড়ে যায় প্রচুর। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ ও পার্শ্ববর্তী জেলাগুলির যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বড় সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

রথযাত্রা স্পেশ্যাল ট্রেন চালু পূর্ব রেলের (Indian Railways)

রেলের তরফে জানানো হয়েছে, মালদহ টাউন এবং পুরীর মধ্যে চালানো হবে বিশেষ ‘রথযাত্রা স্পেশ্যাল’ ট্রেন। ট্রেন নম্বর ০৩৪০৩ মালদহ টাউন-পুরী স্পেশ্যাল ১৪ জুলাই এবং ২২ জুলাই মালদহ টাউন স্টেশন থেকে দুপুর ১ টা ১০ মিনিটে ছেড়ে পুরী পৌঁছাবে পরের দিন ভোর ৫ টা ৩০ মিনিটে।

Indian Railways rathyatra special train time

কবে কখন ছাড়বে: ট্রেন নম্বর ০৩৪০৪ পুরী-মালদহ টাউন স্পেশ্যাল ১৭ ও ২৫ জুলাই পুরী স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যা ৬ টায়। পরের দিন সকাল ৯ টা ২০ তে মালদহ টাউনে পৌঁছাবে ট্রেনটি। তবে শুধু মালদহ টাউন নয়, আরও একাধিক জেলার যাত্রীদের জন্য সুবিধাজনক হতে চলেছে ট্রেনটি।

আরও পড়ুন : গন্ধের ভয়ে শুঁটকি ঘরে ঢোকে না? এভাবে রাঁধুন, মাংসকেও হার মানাবে

কোন কোন স্টেশনে থামবে: পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশার একাধিক জেলার যাত্রীদের জন্য লাভজনক হবে এই স্পেশ্যাল ট্রেন (Indian Railways)। যাত্রাপথে ট্রেনটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে। নিউ ফরাক্কা, পাকুড়, রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর শান্তিনিকেতন, ডানকুনি, বর্ধমান, আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর-কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোডে থামবে ট্রেন।

আরও পড়ুন : আবেদন করলেও পাবেন না টাকা, এই ভুল করলে বাতিল হবেই অন্নপূর্ণা যোজনার ফর্ম

জানিয়ে রাখি, কয়েকটি নির্দিষ্ট ট্রিপেই চলবে এই স্পেশ্যাল ট্রেন। উপরন্তু এই সময় টিকিটের চাহিদাও থাকে তুঙ্গে। তাই দ্রুত টিকিট কেটে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।