বাংলাহান্ট ডেস্ক : ট্রেনে নির্ঝঞ্ঝাটে সফর করার জন্য কনফার্ম টিকিট থাকা জরুরি। বিশেষ করে রেলের (Indian Railways) নিয়ম অনুযায়ী, কনফার্ম টিকিট ছাড়া ট্রেনে ওঠা উচিতও নয়। কিন্তু একজন যাত্রীর টিকিট কনফার্ম থাকতে অন্য কোনও যাত্রী কি তার টিকিটে সফর করতে পারবেন ট্রেনে?
কনফার্ম টিকিট নিয়ে রেলের (Indian Railways) নিয়ম?
যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন নিয়ম চালু করা হয়েছে রেলের তরফে। রেলের নিয়ম বলছে, কোনও ওয়েটিং লিস্টের যাত্রী যদি কনফার্ম টিকিট ছাড়া ট্রেনে সফর করেন তাকে টিকিট বিহীন যাত্রী হিসেবেই গণ্য করা হবে। এমনকি সেক্ষেত্রে তার থেকে অতিরিক্ত ভাড়া এবং জরিমানাও নেওয়া হতে পারে।

কতজন যেতে পারেন টিকিটে: রেলের নিয়মানুযায়ী, সাধারণ সংরক্ষণ ব্যবস্থায় একটি PNR এ সর্বাধিক ৬ জন এবং তৎকাল বুকিংয়ে সর্বাধিক ৪ জন পর্যন্ত যাত্রী যেতে পারেন। মাঝে মাঝে একই PNR এ কয়েকজনের টিকিট কনফার্ম হলেও বাকি যাত্রীদের টিকিট ওয়েটিং লিস্টে থেকে যায়। একে বলা হয়, পার্শিয়ালি কনফার্মড টিকিট। তবে এই টিকিট নিয়ে সফর করা বেআইনি।
আরও পড়ুন : ছোট্ট ভুলেই বড় ক্ষতি, এসির আউটডোর ইউনিট বসানোর সময় মাথায় রাখুন এই ৫ বিষয়
ওয়েটিং টিকিটের নিয়ম: রেল (Indian Railways) সূত্রে খবর, অনেক সময় টিটিই পরিস্থিতি অনুযায়ী RAC এবং অন্যান্য অগ্রাধিকারপ্রাপ্ত যাত্রীদের আসনের ব্যবস্থা করার পর যদি আসন খালি থাকে, তবে পরিবারের অন্য সদস্য যারা ওয়েটিংয়ে রয়েছে তাদের সফর করার অনুমতি দিতে পারেন। এই সিদ্ধান্ত নিতে পারেন শুধু টিটিই।
আরও পড়ুন: খুলে গিয়েছে পোর্টাল, অন্নপূর্ণা যোজনায় কীভাবে আবেদন? দেখে নিন পরপর ধাপ
ওয়েটিং টিকিট বাতিল করে যদি টাকা ফেরত নেওয়া হয় তবে পুনরায় সেই টিকিট ব্যবহার করে আর সফর করা যাবে না। যদি একটি PNR এ সব যাত্রীর টিকিট ওয়েটিংয়ে থাকে তবে সেই বুকিংয়ে সফরের অনুমতি মেলে না।













