বাংলা হান্ট ডেস্ক: হাওড়া ডিভিশনে যাত্রীদের জন্য রয়েছে বড় খবর। মঙ্গলবার থেকে সাত দিন ধরে চলবে এই ডিভিশনের কাজ। যার ফলে বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি এই পাওয়ার ব্লকের ফলে যাত্রীদের যাতায়াতে অসুবিধা হবে বলেও মনে করা হচ্ছে। আর এই কাজ টানা সাত দিন ৯০ মিনিট করে করা হবে। এই কাজের ফলে কাটোয়া ব্যান্ডেল নৈহাটি ও হাওড়া শাখায় ট্রেন চলাচলের ওপর প্রভাব পড়বে।
হাওড়া-নৈহাটি-ব্যান্ডেল রুটে পাওয়ার ব্লকে ট্রেন পরিষেবায় প্রভাব (Indian Railways)
রেলে তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৬ মে, ২৭ মে, ২৯ মে, ৩০ মে, ৩১ মে এবং ১ জুন এই ৬ দিন পাওয়ার ও ট্রাফিক ব্লক করা হচ্ছে বেলা ১১টা ৩৫ থেকে এই কাজ চলবে। এর ফলে বেশ কিছু ট্রেন বাতিল হবে। বাতিল হওয়ার ট্রেনের সময়সূচি গুলো দেখে নিন (Indian Railways)।

আরও পড়ুন: ফ্রাই কিংবা ঝুরো নয়, লটে মাছ দিয়ে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু মুইঠ্যা
এছাড়াও পূর্ব রেলের তরফে বলা হয়েছে, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন লিমিটে ক্রশ স্প্যান অপসারণ কাজের জন্য এই ট্রাফিক ব্লকের প্রয়োজন হচ্ছে। এরফলে কোন কোন ট্রেন চলাচলে প্রভাব পড়ছে, দেখে নেওয়া যাক।
১) কাটোয়া থেকে দুপুর ১টা ছাড়া ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল।
২) ব্যান্ডেল থেকে দুপুর ১২টা ১৫-তে ছাড়া ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল।
৩) ব্যান্ডেল থেকে বেলা ১১টা ৪২ মিনিটে ছাড়া ৩৭৫৩৬ ব্যান্ডেল-নৈহাটি লোকাল।
৪) ব্যান্ডেল থেকে দুপুর ১২টা ১৫-তে ছাড়া ৩৭২৪৪ ব্যান্ডেল-হাওড়া লোকাল।
৫) ব্যান্ডেল থেকে দুপুর ১টা ১৫-তে ছাড়া ৩৭২৪৮ ব্যান্ডেল-হাওড়া লোকাল।
৬) নৈহাটি থেকে দুপুর ১২টা ১০-এ ছাড়া ৩৭৫৩৫ নৈহাটি-ব্যান্ডেল লোকাল।
৭) হাওড়া থেকে সকাল সাড়ে ১০টার ৩৭২৩৩-এর হাওড়া-ব্যান্ডেল লোকাল।
৮) হাওড়া থেকে বেলা ১১টা ৫-এর ৩৭২৩৭ হাওড়া-ব্যান্ডেল লোকাল (Indian Railways)।













