বাংলা হান্ট ডেস্ক: ফের শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। শিয়ালদহ ডিভিশনের পাওয়ার ও ট্রাফিক ব্লক করার ফলে ভোগান্তি সম্মুখীন হবেন যাত্রীরা (Indian Railways)। সূত্রের খবর পূর্ব রেলের তরফ থেকে রবিবার এই ব্লক করা হচ্ছে বলে জানা গিয়েছে। এর ফলে অফিস যাত্রীদের চাপ না থাকলেও। সকালের দিকে কাজে যাওয়া অন্যান্য সাধারণ মানুষদের সমস্যার সম্মুখীন হতে হবে।
পাওয়ার ব্লকে শিয়ালদা ডিভিশনে ব্যাহত ট্রেন চলাচল (Indian Railways)
সূত্রের খবর কৃষ্ণনগর সিটি জং.-লালগোলা শাখায় ভাবতা ও সারগাছি স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং গেট নং ১১৯বি/ই-২ এবং পলাশী ও দেবগ্রাম স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং গেট নং ৯৮টি/সি আপ ও ডাউন উভয় লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে।

আরও পড়ুন: এক রিচার্জেই ১ বছরের স্বস্তি, Airtel দিচ্ছে প্রতিদিন ২GB ডেটা ও আনলিমিটেড 5G
পাশাপাশি আগামী রবিবার ২৪ মার্চ সকাল ১০.৩০ মিনিট থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত এই পাওয়ার ব্লক করা হবে। এরফলে সকাল ১০টা ২৮-এর ৬৩১০৭ আপ শিয়ালদা-লালগোলা মেমু প্যাসেঞ্জার ট্রেন লালগোলা স্টেশনের পরিবর্তে দেবগ্রাম স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
এছাড়াও সকাল ১১টা ১৮-এর ৬৩১০৪ ডাউন লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার ট্রেন লালগোলা স্টেশনের পরিবর্তে দুপুর ১.৫০ মিনিটে দেবগ্রাম স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। দুপুর ১টা ১৫-এর ৩১৭৬৯ আপ রানাঘাট-লালগোলা ইএমইউ ট্রেন লালগোলা স্টেশনের পরিবর্তে দেবগ্রাম স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে
দুপুর ১২টা ২০-এর ৩১৭৭০ ডাউন লালগোলা-রানাঘাট ইএমইউ ট্রেন লালগোলা স্টেশনের পরিবর্তে দুপুর ৩টেয় দেবগ্রাম স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। পাশাপাশি রাত ৮টা ২৫-এর ৩১৮৪০ ডাউন কৃষ্ণনগর সিটি জং-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার ট্রেন কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনের পরিবর্তে রানাঘাট স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে (Indian Railways)।













