এবার দিঘা যাওয়া আরও সহজ! হাওড়া থেকে স্পেশাল লোকাল চালু, সময়সূচি জানুন

Published on:

Published on:

Indian Railways special local train launched from Howrah to make travel to Digha easier
Follow

বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন (Indian Railways)। এই ট্রেনের ওপর ভরসা করে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। আর গরমকাল পড়েই গিয়েছে। সামনেই আসছে সামার ভ্যাকেশন। এই সময় বহু মানুষ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন সামনা সামনি। তবে সামনাসামনি ঘুরতে যাওয়ার কথা বললে সবার আগে মাথায় আসবে দিঘায় কথা। তবে এই সময় দীঘা যাওয়ার ট্রেনে করে কষ্টসাপেক্ষ হয়ে দাঁড়ায়। কারণ বহু ক্ষেত্রে ট্রেনের টিকিট পাওয়া যায় না।। যার কারণবশত দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে দীঘা ভ্রমণের জন্য বেশ কিছু লোকাল ট্রেন পরিষেবার শুরু করেছে। জেনে নিন সেই ট্রেনের সময়সূচি গুলি।

দিঘা ভ্রমণ সহজ করতে হাওড়া থেকে স্পেশাল লোকাল ট্রেন চালু (Indian Railways)

সূত্রের খবর, ৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই ট্রেন চলবে। এটি ১২ কামরার ইএমইউ ট্রেন। ০৮০০৩ আপ হাওড়া-দিঘা স্পেশাল লোকাল সকাল ৯:২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। এছাড়াও দুপুর ১:৪৫ মিনিটে দিঘায় পৌঁছাবে।

Indian Railways special local train launched from Howrah to make travel to Digha easier

আরও পড়ুন: কম উপকরণে দারুণ স্বাদ, বাঁকুড়ার ডিংলার ঝালেই জমবে ভোজ, রেসিপি রইল

এরপর ফেরার পথে ০৮০০৪ ডাউন ট্রেনটি বিকেল ৩:০০  দিঘা থেকে ছাড়বে। সন্ধ্যা ৭:১০ মিনিটে হাওড়ায় পৌঁছাবে। এই ট্রেনটি একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে। যার মধ্যে সাঁতরাগাছি, উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, রঘুনাথবাড়ি, রাজগোদা, শহিদ মাতঙ্গিনী, তমলুক, নন্দকুমার সহ অনেক স্টেশন রয়েছে। এছাড়া লবণ সত্যাগ্রহ স্মারক, দেশপ্রাণ, ঘোলবাগদা, নাচিন্দা, কাঁথি, শীতলপুর, সুজালপুরেও থামবে। আশাপূর্ণা দেবী, বাদলপুর, রামনগর ও ঠিকরাতেও স্টপেজ রয়েছে।

পাশাপাশি ছোট-বড় প্রায় সব স্টেশনেই থামবে এই ট্রেন। এছাড়াও পাঁশকুড়া হলদিয়া দিঘা দক্ষিণ পূর্ব রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সরোজকুমার ঘড়া বলেন, “এতদিন এক্সপ্রেস ট্রেনে যাতায়াত ব্যয়বহুল ছিল। সময়ও বেশি লাগত। তাই নিত্যযাত্রীরা সমস্যায় পড়তেন।

তাছাড়া এখন এই ট্রেন চালু হওয়ায় স্বস্তি মিলবে। এছাড়াও ট্রেনটি সারা বছর চালানো হোক। তবে দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। পাশাপাশি স্থায়ী পরিষেবা হলে আরও বেশি মানুষ উপকৃত হবেন (Indian Railways)।