পুজোর ভিড় এড়াতে স্পেশাল ট্রেন, পূর্ব রেলের বড় ঘোষণা, কবে কোন ট্রেন চলবে?

Published on:

Published on:

Indian Railways special trains for Puja here is the schedule
Follow

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমে যাত্রীদের কথা মাথায় রেখে এবার বড়সড় প্রস্তুতি নিল দক্ষিণ পূর্ব রেল (Indian Railways)। উৎসবের মরশুমে ১৯ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন নিয়মিত ট্রেনের স্থায়ীভাবে অতিরিক্ত কোচ যুক্ত করা হয়েছে। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আগের থেকে সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে।

পুজোয় স্পেশাল ট্রেন, রইল সময়সূচি (Indian Railways)

আগের বছর উৎসবে মরশুমে দুর্গাপূজো দীপাবলি ও ছট পুজো উপলক্ষে উনিশ জোড়া স্পেশাল ট্রেন মোট ৩৫৬ টি ট্রিপ করে। যার মধ্যে আট জোড়া স্পেশাল ট্রেন পরবর্তীকালে স্থায়ীভাবে পরিষেবা দিতে দেখা যায়। দক্ষিণ পূর্ব রেলের আওতাধীন এলাকায় ১৩ জোড়া স্পেশাল ট্রেনে যাত্রা শুরু হয় শেষ হয়েছিল। আরও ২৮ জোড়া স্পেশাল ট্রেন এই রেলওয়ে জোনের ওপর দিয়ে চলেছিল।

Indian Railways special trains for Puja here is the schedule

আরও পড়ুন: পুজোয় কলকাতার ভিড় এড়িয়ে চলে যান কার্শিয়ঙের কাছের এই সুন্দর অফবিট জনপদে

এবার এক নজরে দেখে নিন উৎসবের ভিড় সামাল দিতে এই গুরুত্বপূর্ণ রুটে কোন কোন স্পেশাল ট্রেন চালন হবে। রইল সেই তালিকা-

শালিমার–চরলাপল্লি–শালিমার — 08045/08046
বিশাখাপত্তনম–শালিমার–বিশাখাপত্তনম — 08508/08507
শালিমার–খুরদা রোড–শালিমার — 08043/08044
সাঁতরাগাছি–আজমের–সাঁতরাগাছি — 08611/08612
সাঁতরাগাছি–নাহারলাগুন–সাঁতরাগাছি — 08047/08048
পুরী–সাঁতরাগাছি–পুরী — 08405/08406

তিরুবনন্তপুরম–সাঁতরাগাছি–তিরুবনন্তপুরম — 06081/06082
চরলাপল্লি–সাঁতরাগাছি–চরলাপল্লি — 07221/07222
সাঁতরাগাছি–দিঘা–সাঁতরাগাছি — 02847/02848
মালদহ টাউন–দিঘা–মালদহ টাউন — 03465/03466
রাঁচি–আজমের–রাঁচি — 09620/09619
রাঁচি–আনন্দ বিহার–রাঁচি — 02877/02878
হাতিয়া–বানো–হাতিয়া — 08631/08632
রাঁচি–আলিপুরদুয়ার–রাঁচি — 08661/08662

হাতিয়া–এসএমভিটি বেঙ্গালুরু–হাতিয়া — 08637/08638
হাতিয়া–এলটিটি মুম্বই–হাতিয়া — 08609/08610
এলটিটি মুম্বই–সাঁতরাগাছি–এলটিটি মুম্বই — 01107/01108
লখনউ–আদিত্যপুর–লখনউ — 04218/04217
রাঁচি–শালিমার–রাঁচি — 08616/08615
এর পাশাপাশি আরও এক জোড়া স্পেশাল ট্রেন দক্ষিণ-পূর্ব রেলের এলাকা দিয়ে চলবে (Indian Railways)।