বাংলা হান্ট ডেস্ক: এবার মালদহবাসীদের জন্য রয়েছে সুখবর। কারণ পূর্ব রেলের তরফ থেকে মালদহ ডিভিশনের রেলের পরিষেবাকে উন্নত ও গতিশীল করতে আর গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মালদহ রেল ডিভিশন (Indian Railways)। জানা যায় নিউ ফারাক্কা- আজিমগঞ্জ শাখায় মনিগ্রাম ও মহিপাল রোড স্টেশন এর মাঝখানে নোয়াপাড়া মহিষাসুর হল্টে সফলভাবে চালু করা হল ইন্টারমিডিয়েট ব্লক সিগন্যাল ব্যবস্থা। এর ফলে যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হল বলে মনে করা হচ্ছে।
সফর হবে আরও ঝটপট, মালদহ ডিভিশনের এই বড় পদক্ষেপে বাড়ছে ট্রেনের গতি (Indian Railways)
নতুন এই আধুনিক ব্যবস্থা চালু হবার ফলে, ভবিষ্যতের ট্রেন চলাচলে গতি বাড়বে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সিগন্যালিংয়ের ক্ষেত্রেও সঠিক ও দ্রুত কাজ হবে। এই বিষয়ে মালদহ রেল ডিভিশনের তরফ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের অংশ হিসেবে মনিগ্রাম স্টেশনে সিস্টেমের ইলেকট্রনিক্স ইন্টারলকিং ব্যবস্থার প্রয়োজন এ পরিবর্তন আনা হয়েছে। যার ফলে ইন্টারমিডিয়েট ব্লক ব্যবস্থা কার্যকর হয় (Indian Railways)।

আরও পড়ুন: যুবসাথী প্রকল্পের নতুন আবেদন নিয়ে বড় প্রশ্ন! আবার কবে সুযোগ আসবে, বিস্তারিত তথ্য জানুন
পাশাপাশি মহিপাল রোড প্যানেল ইন্টারলোকিং বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। যেখানে মাঝপথের একটি ইন্টারলক লেভেল ক্রসিং গেটকে ইন্টারমিডিয়েট ব্লক সিগনালে সঙ্গে যুক্ত করা হয়েছে। এই বিষয়ে মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, দিকনির্দেশনা ও সিনিয়র ডিভিশনাল ও টেলিকম ইঞ্জিনিয়ার রাজেন্দ্র কুমারের তত্ত্বাবধানে এই কাজ সম্পন্ন করা হয়েছে।
এই ব্যবস্থার ফলে পূর্বের প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ ব্লক সেকশনকে কে ভাগ করে প্রায় ৬ কিলোমিটারের দুটি ব্লকে বিভক্ত করা হয়েছে। পাশাপাশি এর ফলে ট্রেন চলাচলের ক্ষমতা বৃদ্ধি পাবে। তাছাড়াও অপারেশন আরও দ্রুত ও কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও এই নতুন ব্যবস্থার ফলে অপারেটিং স্টাফদের প্রশিক্ষণ শুরু করা হয়েছে। যা আগামী এক সপ্তাহ ধরে এই প্রশিক্ষণ চলবে। রেল কর্তৃপক্ষ মনে করছেন, নোয়াপাড়া মহিষাসুর হল্টে ইন্টারমিডিয়েট ব্লক সিগন্যালিং চালু হওয়ায় মালদহ ডিভিশনে পরিষেবা উন্নত হওয়ার পাশাপাশি একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে (Indian Railways)।












