পুরীগামী যাত্রীদের স্বস্তি! নবদ্বীপের জন্য ৬ দিনের বিশেষ EMU লোকাল পরিষেবা

Published on:

Published on:

Indian Railways to run special local trains for the Rath festival
Follow

বাংলা হান্ট ডেস্ক: রথযাত্রার আগে এবার নবদ্বীপ ধাম থেকে সরাসরি পুরী স্পেশাল এক্সপ্রেস ট্রেন চলাচল করবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল পরিকাটংগত অভাবের কারণে সেই পরিকল্পনা সফল হল না। তবে নবদ্বীপবাসীসহ আশেপাশের কয়েকটি জেলার মানুষকে এবার নিরাশ করল না ভারতীয় রেল (Indian Railways)। ওই জেলার মানুষের জন্য পরিগামী ট্রেনের কানেক্টিং ট্রেন দিল রেলওয়ে।

রথ উপলক্ষে বিশেষ লোকাল চালাবে রেল (Indian Railways)

১৩ জুলাই থেকেই এই ট্রেনগুলি চালানো হচ্ছে। এই বিষয়ে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ১৩, ১৪, ১৫, ২১, ২২ ও ২৩ জুলাই এই স্পেশাল EMU লোকাল চালানো হবে। ৩৭৭৫২ কাটোয়া-ব্যান্ডেল EMU লোকাল ৬টা ৫০ মিনিটে কাটোয়া থেকে ছেড়ে ব্যান্ডেল পৌঁছায় রাত ৯টার সময়। এই ট্রেনটিকেই সম্প্রসারিত করে কলকাতা স্টেশন পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Indian Railways)।

Indian Railways to run special local trains for the Rath festival

আরও পড়ুন: আয়ুষ্মান ভারত প্রকল্পে কারা অযোগ্য? আবেদন করার আগে জেনে নিন নিয়ম

এছাড়াও রাত ৯টা ১০ মিনিটে ব্যান্ডেল স্টেশন ছেড়ে ট্রেনটি কলকাতা স্টেশনে পৌঁছবে ১০টা বেজে ৪০ মিনিটে। কলকাতা স্টেশন থেকে চালানো হচ্ছে একটি কলকাতা-খুরদা স্পেশাল ট্রেন। ০৩১০১ ট্রেনটি রাত ১১টা ৫০ মিনিটে কলকাতা স্টেশন ছেড়ে রওনা দেয়।

ফলে কাটোয়া-ব্যান্ডেল-কলকাতা EMU লোকাল ধরে সহজেই এই ট্রেনটি ধরতে পারবেন যাত্রীরা। কারণ ট্রেনটি কলকাতা স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে ১০টা ৪০ মিনিটে। পাশাপাশি বাফার টাইম রয়েছে ১ ঘণ্টা ১০ মিনিট। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, স্পেশাল EMU ট্রেনটি যাত্রাপথে সবকটি স্টেশনেই থামবে।

এমনকি কলকাতা-খুরদা রোড রথযাত্রা স্পেশাল ট্রেনটি ১১টা ৫০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে খুরদা রোডে পৌঁছবে পরের দিন সকাল ৯টা বেজে ৩৫ মিনিটে। ভুবনেশ্বর পৌঁছবে সকাল ৭টা বেজে ৪০ মিনিটে। অন্যদিকে, রথ উপলক্ষে পুরী স্টেশনেও চলছে কর্মযজ্ঞ। আগত দর্শনার্থীদের ভিড় সামলাতে রেলের প্রস্তুতি সম্পন্ন করেছে (Indian Railways)।