পাহাড়ে যাওয়া এখন আরও সহজ! NJP যেতে নতুন ট্রেন ঘোষণা করল রেল, জানুন টাইমটেবিল

Published on:

Published on:

Indian Railways train services on NJP route increased during summer vacation
Follow

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে গরমের ছুটি। এই সময় বহু মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। আর পর্যটকদের কথা মাথায় রেখে রেলের তরফ থেকে নেওয়া হল উত্তরবঙ্গগামী নতুন ট্রেন চালানোর পদক্ষেপ। এই নতুন ট্রেন চলাচল করার ফলে যাত্রীরা স্বাচ্ছন্দ ভাবে যাতায়াত করতে পারবে। পাশাপাশি ভিড়ের হাত থেকেও কিছুটা হলে রক্ষা পাবেন। জেনে নিন এই সামার স্পেশাল ট্রেনগুলির সময়সূচী (Indian Railways)।

গরমের ছুটিতে বাড়ল এনজেপি রুটে ট্রেন পরিষেবা, জানুন সময়সূচি (Indian Railways)

গরমে যাত্রীদের ভিড় সামাল দিতে এই নতুন ট্রেন গুলো চালানো সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। মূলত পর্যটক ও রেল যাত্রীদের সুবিধার্থে মালদহ টাউন থেকে জলপাইগুড়ি রুটে এই বিশেষ ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে। এই ট্রেনগুলো চালু করার ফলে বেশ কিছুটা হলেও যাত্রী পরিষেবার সহজ হবে বলে মনে করা হচ্ছে। দেখে নিন সামার স্পেশাল ট্রেন গুলোর সময়সূচী (Indian Railways)।

Indian Railways train services on NJP route increased during summer vacation

আরও পড়ুন: FASTag না থাকলে টোলে দিতে হবে বাড়তি টাকা, গাড়ি নিয়ে বেরোনোর আগে জানুন

জানা যায়,৯ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই দুই স্পেশাল ট্রেন চলবে মোট ১৬টি ট্রিপে। ট্রেন নাম্বার ০৫৭৫৩ মালদহ টাউন-নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল ট্রেনটি সপ্তাহে পাঁচ দিন চলবে। এছাড়াও বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার, সোমবার ও মঙ্গলবার বিকেল ৩:৪৫ মিনিটে মালদহ টাউন থেকে ছেড়ে এক‌ই দিনে রাত ৯:১০ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে।

একই সঙ্গে ট্রেন নাম্বার ০৫৭৫৪ নিউ জলপাইগুড়ি-মালদহ টাউন ‘সামার’ স্পেশাল ট্রেনটি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার, সোমবার ও মঙ্গলবার সকাল ৯:০০ নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে একই দিন দুপুর ২:৪৫ মিনিটে মালদহ টাউনে এসে পৌঁছাবে। এই ট্রেনে যাত্রার ক্ষেত্রে জেলার অন্যান্য একাধিক স্টেশন লাগোয়া পর্যটক ও যাত্রীরা উপকৃত হবেন।

পাশাপাশি পার্শ্ববর্তী জেলা ও বিহার সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে এই ট্রেন। দুই দিকেই ট্রেনটি ওল্ড মালদহ, একলাখি, সামসি, হরিশ্চন্দ্রপুর, কুমেদপুর, বারসই জংশন, ডালখোলা, কিশানগঞ্জ এবং আলুয়াবাড়ি রোড জংশন স্টেশনে থামবে।মালদহ রেল ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, সামার স্পেশাল ভ্রমণের ক্ষেত্রে পাহাড় যাত্রায় রেলযাত্রী ও পর্যটকদের সুবিধার কোথায় মাথায় রেখে বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে (Indian Railways)।