বাংলাহান্ট ডেস্ক : দেশের অন্যতম শীর্ষস্থানীয় পর্যটন বিষয়ক সংস্থা আইআরসিটিসি (IRCTC)। দেশের বিভিন্ন স্থানে ঘোরার জন্য নানান প্যাকেজ নিয়ে আসে এই সংস্থা। আর তার জন্য রয়েছে আলাদা আলাদা ট্রেনও। বিশেষ করে তাদের ‘বুদ্ধ সার্কিট স্পেশ্যাল টুরিস্ট ট্রেন’ প্যাকেজটি বিশ্বব্যাপী পর্যটন জগতে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
আইআরসিটিসির (IRCTC) জনপ্রিয় ট্যুর প্যাকেজ
গৌতম বুদ্ধের জীবন এবং শিক্ষার সঙ্গে জড়িত কিছু পবিত্র তীর্থস্থানের মধ্যে দিয়ে এক আধ্যাত্মিক যাত্রায় নিয়ে যায় এই ট্যুর। মোট ৭ রাত ৮ দিনের ট্যুরটি শুরু হবে দিল্লির সফদরজং স্টেশন থেকে। প্যাকেজ ট্যুরে রয়েছে বোধগয়া, রাজগির হয়ে নালন্দা, সারনাথ সহ বারাণসী, লুম্বিনী, কুশিনগর, শ্রাবস্তী অন্তর্ভুক্ত রয়েছে। ভ্রমণ শেষ হয় তাজমহল পরিদর্শনের মাধ্যমে।

এসি কোচে সফর: শীততাপ নিয়ন্ত্রিত ডিলাক্স টুরিস্ট ট্রেনের মাধ্যমে ঘোরানো হয় পর্যটকদের। ১২ টি অত্যাধুনিক এবং যাত্রীবান্ধব নকশায় তৈরি LHB কোচ যুক্ত রয়েছে এই ট্রেনে। যাত্রীদের (IRCTC) সুবিধার্থে বিভিন্ন আধুনিক সুবিধার ব্যবস্থা করা হয়েছে এই প্যাকেজ ট্যুরে।
আরও পড়ুন : মুখে দিলেই শরীর ঠাণ্ডা, রেস্তোরাঁ স্টাইল ম্যাঙ্গো লস্যির রেসিপি দেখে নিন
রয়েছে দুটি অপশন: এই ট্রেনে রয়েছে এসি ফার্স্ট ক্লাস এবং এসি টু টায়ার। ফার্স্ট ক্লাসে কেবিন, কুপ সহ কেবিনের ভেতরে রয়েছে ব্যক্তিগত লকারের ব্যবস্থা। অন্যদিকে এসি টু টায়ারে কেবিনের পাশাপাশি বসার আলাদা ব্যবস্থা থাকে যাতে যাত্রীরা আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারেন।
আরও পড়ুন : ‘আমার পরিবারের সদস্য’, ‘ওঁর শরীরে হিন্দু রক্ত বইছে’, ফিরহাদকে নিয়ে চাঞ্চল্যকর দাবি মমতার
এছাড়াও ট্রেনে থাকছে দুটি ডাইনিং কার। প্রতিটি ডাইনিং কারে একসঙ্গে ৬৪ জন যাত্রী বসতে পারেন। পাশাপাশি প্রচারমূলক উদ্যোগের অংশ হিসেবে এই প্যাকেজে ২০ শতাংশের বেশি ছাড় দিচ্ছে IRCTC।













