মুখে দিলেই শরীর ঠাণ্ডা, রেস্তোরাঁ স্টাইল ম্যাঙ্গো লস্যির রেসিপি দেখে নিন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বৈশাখের শুরুতেই জ্বালাপোড়া গরমে কাহিল হওয়ার জোগাড় মানুষের। বাইরে রোদে তেতেপুড়ে এলেই মনটা ঠাণ্ডা (Recipe) কিছু খাওয়ার জন্য আনচান করতে থাকে। বাজারে হরেক ঠাণ্ডা পানীয়ের অভাব নেই। কিন্তু এই সমস্ত সফট ড্রিঙ্ক স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়।

বাড়িতেই বানান ঠাণ্ডা আমের লস্যি (Recipe)

শরীর ঠাণ্ডা করতে বাড়িতেই বানিয়ে ফেলা যায় সুস্বাদু অথচ স্বাস্থ্যকর ঠাণ্ডা পানীয়। লস্যি তো গরমকালে অনেকেই প্রিয় পানীয়। আর এর মধ্যে যদি আম মেশে তাহলে তো কথাই নেই। ঘরে কীভাবে বানাবেন রেস্তোরাঁ স্টাইল ম্যাঙ্গো লস্যি? দেখে নিন রেসিপি-

Recipe of cold mango lassi drink

ম্যাঙ্গো লস্যির উপকরণ:

পাকা আম- ১ কাপ

টক দই- ১ কাপ

ঠাণ্ডা দুধ- আধ কাপ

মধু- ২ টেবিল চামচ

এলাচ গুঁড়ো- ১ চিমটি

বরফ

আরও পড়ুন : ৪ মে নৈশভোজ, এজলাসেই কমিশনের আইনজীবীকে আমন্ত্রণ কল্যাণের, কী বললেন বিচারপতি বাগচী?

ম্যাঙ্গো লস্যির প্রণালী: প্রথমে একটি ব্লেন্ডারে পাকা আমের পেস্ট করতে হবে। তার মধ্যে পরপর টক দই, দুধ, মধু, এলাচ গুঁড়ো (Recipe) দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।

আরও পড়ুন : ঝিঙে পেট রাখবে ঠাণ্ডা, গরমের দুপুরে বানিয়ে ফেলুন মুগ পোস্ত, রইল রেসিপি

মিশ্রণ ঘন হয়ে এলে সামান্য বরফ কুচি দিতে হবে। তারপর আরেকবার সবটা মিশিয়ে নিলেই তৈরি ম্যাঙ্গো লস্যি। উপরে কিছু আমের টুকরো ছড়িয়ে দিলেই তৈরি ঠাণ্ডা ঠাণ্ডা ম্যাঙ্গো লস্যি।