প্যান্ট্রি না থাকলেও চিন্তা নেই, পছন্দমতো খাবার পৌঁছে যাবে যাত্রীদের বার্থে, নতুন অ্যাপ আনল IRCTC

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দূরপাল্লার ট্রেনে যাত্রীদের জন্য খাবার ব্যবস্থা রেখেছে ভারতীয় রেল (IRCTC)। ট্রেনগুলিতে প্যান্ট্রি কার থাকায় সেখানেই তৈরি হয় নানান খাবার। তবে এবার থেকে প্যান্ট্রি যদি নাও থাকে তাহলেও চিন্তা করার দরকার নেই। রেলের নতুন উদ্যোগে পছন্দমতো খাবার ঠিক পৌঁছে যাবে যাত্রীদের নির্দিষ্ট বার্থে।

নতুন পরিষেবা চালু করল ভারতীয় রেল (IRCTC)

যাত্রীদের সুবিধার্থে নতুন ‘ই প্যান্ট্রি’ পরিষেবা চালু করেছে আইআরসিটিসি। এই পরিষেবার মাধ্যমে ২৫ টি মেইল এবং এক্সপ্রেস ট্রেনে অনলাইনে খাবার এবং জল আগাম বুকিং করতে পারবেন যাত্রীরা। মূলত যেসব ট্রেনের টিকিটে খাবার অন্তর্ভুক্ত থাকে না, সেই ট্রেনগুলিতে মিলবে এই পরিষেবা।

IRCTC started new e pantry service

কী এই নতুন পরিষেবা: সরকারি তথ্য অনুযায়ী, যাত্রীদের সুবিধা বৃদ্ধি এবং প্রযুক্তির মাধ্যমে ভ্রমণের অভিজ্ঞতা উন্নত করার জন্য এই ই প্যান্ট্রি পরিষেবা চালু করা হয়েছে। আইআরসিটিসি (IRCTC) টিকিট বুকিং এবং ওয়েবসাইট এবং অ্যাপের সঙ্গে যুক্ত এই নতুন পরিষেবা। কীভাবে মিলবে এই পরিষেবা?

আরও পড়ুন : নির্বাচনের আগেই বিজেপিতে যোগদান? জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললেন অরিজিৎ

কীভাবে করবেন বুক: কনফার্ম, আরএসি বা আংশিকভাবে কনফার্ম হওয়া যাত্রীরা টিকিট বুকিংয়ের আগে বা পরে ‘বুক টিকিট হিস্ট্রি’ সেকশনে গিয়ে স্ট্যান্ডার্ড মিল এবং রেল নীর প্রি বুকিং করতে পারবেন। অর্ডার দেওয়ার পর এসএমএস বা ইমেলের মাধ্যমে কনফার্ম মেসেজ সহ এবং মিল ভেরিফিকেশনের একটি কোডও পাওয়া যাবে। এরপর সফরের দিন ট্রেনে ভেন্ডারের কাছে ওই কোডটি দেখাতে হবে। তারপরেই যাত্রীদের সিটে পৌঁছে দেওয়া হবে খাবার।

আরও পড়ুন : টিজার নিয়ে বিতর্ক, পিছিয়ে যেতে পারে সলমনের ‘ব্যাটল অফ গালওয়ান’এর মুক্তি! কিন্তু কেন?

প্রথমে বিবেক এক্সপ্রেস ট্রেনে পরীক্ষামূলক ভাবে চালু হয়েছিল ই প্যান্ট্রি পরিষেবা। এখন স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস, কর্ণাটক সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, পশ্চিম এক্সপ্রেস, স্বর্ণজয়ন্তী এক্সপ্রেস, নেত্রাবতী এক্সপ্রেস, মঙ্গলা দ্বীপ এক্সপ্রেস, কালিঙ্গা উৎকল এক্সপ্রেস, পুষ্পক এক্সপ্রেস, মালবা এক্সপ্রেস, লিচ্ছবি এক্সপ্রেস, আজাদ হিন্দ এক্সপ্রেস, গ্র্যান্ড ট্রাঙ্ক এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস, আহমেদাবাদ-বরৌনি এক্সপ্রেস, পুরুষোত্তম এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেনে পাওয়া যাচ্ছে ই প্যান্ট্রি পরিষেবা।