কনফার্ম টিকিট না পেলেও সফর আটকে থাকবে না, কাজে লাগান IRCTC-র ‘বিকল্প’ সুবিধা

Published on:

Published on:

IRCTC's 'Alternate' facility to reduce waiting list hassles
Follow

বাংলা হান্ট ডেস্ক: ছুটি পেলেই মন উড়ুউড়ু। কেউ পাহাড়, কেউ সমুদ্র, কেউ বা জঙ্গলে ছোটে। ব্যাগ গুছিয়ে পগার পার হওয়ার অপেক্ষা মাত্র। কিন্তু আপনার ভ্রমণের আনন্দ মাটি হতে পারে নিমেষেই। এক মাস আগে টিকিট কেটেও ওয়েটিং লিস্ট। যার ফলে চার্ট তৈরি হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত চলে টিকিট কনফার্ম হওয়ার চিন্তা। তবে এবার আর ভাগ্য বা ভাগীরথীর ওপর ভরসা করে বসে থাকতে হবে না আপনাকে। রেলের টিকিটের গেরো কাটবে সহজেই। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC-র ঝুলিতে রয়েছে এমনই এক গোপন টেক্কা।

ওয়েটিং লিস্টের ঝামেলা কমাতে IRCTC-র ‘বিকল্প’ সুবিধা (IRCTC)

পকেটের বাড়তি কড়ি না খসিয়েই ওয়েটিং লিস্টের ঝঞ্ঝাট থেকে মিলবে চিরতরে মুক্তি।ভ্রমণপিপাসুদের এই দুশ্চিন্তা দূর করতে রেলের আসল তুরুপের তাস হল ‘বিকল্প’ স্কিম। নামেই লুকিয়ে রয়েছে এর আসল কেরামতি। সহজ কথায়, আপনার পছন্দের ট্রেনে যদি আসন ফাঁকা না থাকে, তবে রেল নিজেই হয়ে উঠবে আপনার ত্রাতা (IRCTC)।

IRCTC's 'Alternate' facility to reduce waiting list hassles

আরও পড়ুন: রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান কার্ড, কীভাবে আবেদন করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

একই রুটের অন্য কোনও ট্রেনে যদি আসন খালি থাকে, তবে এই বিশেষ সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ওয়েটিং টিকিটটি কনফার্ম করে দেবে। এর জন্য রেলকে অতিরিক্ত একটি পয়সাও দিতে হবে না। ট্রেনের ফাইনাল চার্ট তৈরির সময় যদি দেখা যায় আপনার টিকিটটি ওয়েটিং লিস্টেই আটকে রয়েছে, তবেই সক্রিয় হয়ে উঠবে এই ব্যবস্থা। সিস্টেম তখন একই গন্তব্যের অন্য ফাঁকা ট্রেনের তালিকা খুঁজে বের করবে। নিজে থেকেই আপনার আসনটি সেখানে স্থানান্তরিত করে দেবে।

এই সুবিধা পাওয়ার পথটিও বেশ সরল। টিকিট বুক করার সময়েই যাত্রীদের নামের তালিকা ও বিবরণ পূরণ করার ঠিক নিচেই নজর রাখুন। সেখানে ‘Other Preferences’ অপশনে গেলেই দেখা মিলবে ‘Opt Vikalp’ নামের একটি জাদুকরী বাক্স। সেটায় টিক মার্ক দিলেই কাজ শেষ।

তবে এবার টিকিট পাব কি পাব না এই ভয়ে কাঁটা হয়ে থাকার দিন শেষ। এই ছোট কৌশলটি মাথায় রাখলেই আপনার সফর হবে যেমন নিশ্চিন্তের (IRCTC)।