Durga Puja 2026 Live Updates

শাসক দলের কাজে ক্ষুব্ধ! সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ‘এই’ দলকে সমর্থন? অবশেষে মুখ খুললেন জিৎ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: গোটা টলিউডই প্রায় জুড়ে গিয়েছে রাজনীতির সঙ্গে। কোনও না কোনও রাজনৈতিক দলে পা রেখেছেন অধিকাংশ তারকারা। কিন্তু একজন অভিনেতা বরাবরই থেকেছেন ব্যতিক্রম। তিনি জিৎ (Jeet)। ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের সদস্য হলেও রাজনীতি থেকে সচেতন ভাবেই দূরে থেকেছেন তিনি। বিতর্ক থেকে দূরত্ব বজায় রাখতে পছন্দ করেন, মন্তব্যও করেন সচেতন ভাবে। তবে হঠাৎ করেই একটি ভাইরাল পোস্টে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জিতের (Jeet) নামে পোস্ট

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে লেখা, জিৎ নাকি রাজ্যের শাসক দলের কাজে অত্যন্ত ক্ষুব্ধ। বরং বুদ্ধদেব গুহ, জ্যোতি বসুর মতো মানুষকেই মুখ্যমন্ত্রীর পদের জন্য সেরা মনে করেন তিনি। এই পোস্ট ভাইরাল হতেই শোরগোল পড়েছে বিভিন্ন মহলে। অনেকেই অবাক, যে জিৎ চিরকাল রাজনীতি থেকে দূরে থেকেছেন তিনি কিনা এমন খোলামেলা ভাবে রাজনীতি নিয়ে মন্তব্য করলেন?

Jeet opened up about viral post

কী বললেন অভিনেতা: বিষয়টি নিয়ে শোরগোল পড়তেই মুখ খুলেছেন জিৎ (Jeet)। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে একটি পোস্ট করা হয়েছে। সেখানে বার্তা দেওয়া হয়েছে, ‘বিশেষ বিজ্ঞপ্তি, আমি স্পষ্ট ভাবে জানাতে চাই যে, আমার নামে বর্তমানে সামাজিক মাধ্যমে যে রাজনৈতিক বক্তব্যটি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। আমি এ ধরণের কোনও মন্তব্য করিনি’।

আরও পড়ুন : বিজেপি ক্ষমতায় এলে বন্ধ মাছ-মাংস? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন শামিম আহমেদ?

কী বললেন জিৎ: সেখানে আরও লেখা হয়েছে, ‘আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, আমি কোনোদিন কারোর হয়ে প্রচার করিনি। সকলকে অনুরোধ করছি, অনুগ্রহ করে যাচাই না করে মিথ্যা ছড়ানো থেকে বিরত থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ’।

আরও পড়ুন : বিরাট গাফিলতি! গুণমান পরীক্ষায় ডাহা ‘ফেল’ নামী সংস্থার তুলো, ক্যাথিটার, ইঞ্জেকশন

রাজনীতির বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন জিৎ। আপাতত নিজের নতুন ছবি নিয়ে ব্যস্ত তিনি। ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিতে তাঁকে দেখা যাবে আগামীতে।