স্ট্রিমিংপ্রেমীদের জন্য সুখবর! Jio-র দুই সস্তা প্ল্যানে মিলছে প্রতিদিনের ডেটার পাশাপাশি ফ্রি ২০ জিবি

Published on:

Published on:

Jio free 20GB additional data on two cheapest recharge plans
Follow

বাংলা হান্ট ডেস্ক: মোবাইল বর্তমান দিনে প্রতিটি মানুষের জীবনে একটি অন্যতম জিনিস। তাছাড়া আজকালকার দিনে অধিকাংশ কাজই করা হয় এই মোবাইলের ওপর নির্ভর করে। যার ফলে বেশি ডেটার প্রয়োজন হয়। আর আপনি যদি প্রতিদিন বেশি ডেটা ব্যবহার করে থাকেন এবং আপনি পছন্দের সিরিজ অথবা সিনেমা দেখতে চান তবে জিও (Jio) নিয়ে এসেছে একটি দুর্দান্ত রিচার্জ অফার। যেখানে আজ সেই বিষয় বিস্তারিত আপনাদেরকে জানানো হল।

Jio-র দুই সস্তা রিচার্জ প্ল্যানে ফ্রি ২০ জিবি অতিরিক্ত ডেটা (Jio)

রিলায়েন্স জিও (Jio) তার গ্রাহকদের কথা মাথায় রেখে দুর্দান্ত দুটি প্ল্যান অফার করেছে। যেখানে আপনি স্ট্রিমিং হক বা স্ক্রলিং, বাধা সম্পর্কে চিন্তা করার কোনও প্রয়োজন নেই। আসুন এই দুটি বিশেষ জিও প্ল্যান সম্পর্কে আরও জেনে নেওয়া যাক।

Jio free 20GB additional data on two cheapest recharge plans

আরও পড়ুন: শীতে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন সহজ পদ্ধতিতে ‘কচুর কোরমা’, দেখুন প্রণালী

৭৪৯ টাকার জিওর রিচার্জ প্ল্যান: জিওর দুটি প্ল্যানের মধ্যে একটি হল ৭৪৯ টাকার প্ল্যান। ৭২ দিনের জন্য কোম্পানি ভ্যালিডিটি অফার করে। এই ৭২ দিনের জন্য, ব্যবহারকারীরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি বিনামূল্যে SMS সুবিধা পাবেন।

এর পাশাপাশি, ডেটার ক্ষেত্রে আপনি প্রতিদিন দুই জিবি ডাটা পাবেন। এবং ৭২ দিনের জন্য অতিরিক্ত ২০ জিবি ডাটা পাবেন। আর আপনি যদি একজন 5জি ইউজার হন, তাহলে আপনি আনলিমিটেড 5জি ডেটার সুবিধা পাবেন।

৮৯৯ টাকার জিওর রিচার্জ প্ল্যান: অতিরিক্ত ডেটা সহ দ্বিতীয় প্ল্যানটি হল ৮৯৯ টাকার প্ল্যান। এই প্ল্যানে ৯০ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ ফ্রি SMS পাবেন। পাশাপাশি প্রতিদিন ২ জিবি ডেটা ছাড়াও ২০ জিবি অতিরিক্ত ডেটাও রয়েছে। 5জি গ্রাহকরা এই প্ল্যানের মাধ্যমে আনলিমিটেড 5জি ডেটাও ব্যবহার করতে পারবেন।

এছাড়াও থাকছে বিশেষ কিছু সুবিধা এই দুটি প্ল্যানে:

1)৩ মাস পর্যন্ত JioHotstar (Mobile/TV) সাবস্ক্রিপশন

2)JioHome-এর ২ মাসের বিনামূল্যে ট্রায়াল

3)JioTV-তে বিনামূল্যে অ্যাক্সেস

4)JioAICloud-এর ৫০GB বিনামূল্যে স্টোরেজ

5)১৮ মাসের জন্য Google Gemini AI Pro-তে বিনামূল্যে অ্যাক্সেস (Jio)