বাংলা হান্ট ডেস্ক: কচু নিয়ে বহু মানুষের ভয় থাকে। বিশেষ করে কচু খেলে পরে অনেক সময় গলা চুলকরতে থাকে যার ফলে এই কচুর থেকে শত হাত দূরে থাকতে ভালোবাসেন বহু মানুষ। কিন্তু কচুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। যাদের রক্তপ্লতার সমস্যা রয়েছে তারা প্রতিদিন কচু খেতে পারেন। কচু দিয়ে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু কচুর কোরমা। দেখুন প্রণালী (Recipe)।
সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু কচুর কোরমা (Recipe)
কচু দিয়ে একঘেয়ে রান্না করতে কারও খেতে ভালোলাগে না। স্বাদ বদল করতে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু কচুর কোরমা। দেখে নিন প্রণালী (Recipe)।

আরও পড়ুন: কবে কোন বিষয়ের পরীক্ষা? উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ রুটিন একবার চোখ বুলিয়ে নিন
উপকরণ:
বড় কচু বা শোলা কচু
নারকেলের দুধ
নারকেল বাটা বা পোস্ত বাটা
পেঁয়াজ বাটা
আদা ও রসুন বাটা
কাজু বাটা (ঐচ্ছিক)
গরম মশলা গুঁড়ো
কাঁচা লঙ্কা
চিনি
লবণ
তেল/ঘি
প্রণালী: প্রথমে কচুর টুকরোগুলো লবণ ও সামান্য হলুদ দিয়ে হালকা সোনালী করে ভেজে তুলে রাখুন। এরপর কড়াইতে তেল/ ঘি গরম করে তেজপাতা, দারুচিনি ও এলাচ ফোড়ন দিন। পেঁয়াজ বাটা দিয়ে ভাজুন। এরপর আদা-রসুন বাটা, নারকেল/পোস্ত বাটা ও কাজু বাটা দিয়ে তেল না ছাড়া পর্যন্ত কষান। এরপর ভাজা কচু দিয়ে মশলার সাথে মেশান। এরপর নারকেলের দুধ ও পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। কচু সিদ্ধ হওয়া পর্যন্ত কম আঁচে রান্না করুন। তারপর গ্রেভি ঘন হয়ে এলে কাঁচা লঙ্কা ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।

















