বাংলা হান্ট ডেস্ক: আর অল্প কটা দিন। তারপরেই শুরু হতে চলেছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিকে চতুর্থ সেমিস্টার (WBCHSE)। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই সেমিস্টারের অথবা এই পরীক্ষার সময়সূচি বা রুটিন প্রকাশ করে দিয়েছে। তবে পরীক্ষা শুরু হওয়ার আগে একবার চোখ বুলিয়ে নিন ফাইনাল সেমিস্টারের সম্পূর্ণ রুটিন।
উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ রুটিন এক নজরে দেখে নিন (WBCHSE)
চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WBCHSE) শুরু হবে ১২ ফেব্রুয়ারি। যার সেই সবে ২৭ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে নিয়ম অনুযায়ী সব পরীক্ষা সাধারণত সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলবে। তবে কিছু বিশেষ বিষয় যেমন- Health & Physical Education, Visual Arts, Vocational & Music ক্ষেত্রে পরীক্ষা দুপুর ১২টা পর্যন্ত সম্পন্ন হবে।

আরও পড়ুন: কার্বন কমাতে রেলের মাস্টারপ্ল্যান, বাংলায় তৈরি ইঞ্জিনে ব্যাটারি চালিত ট্রেন
দেখে নিন ২০২৬ উচ্চ মাধ্যমিক চতুর্থ অর্থাৎ ফাইনান্স সেমিস্টারের সম্পূর্ণ রুটিন:
routine2026_1-2026-01-9d9086c1486311da9314c1fe47f72ac7
তবে এই পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। সে নির্দেশিকার মধ্যে অন্যতম হল- পরীক্ষার দিন মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কক্ষে নিয়ে যাওয়া যাবে না।
এছাড়া এই নিয়ম অমান্য করলে অথবা স্কুল কর্তৃপক্ষের মেটাল ডিটেক্টর এর মাধ্যমে ডিভাইস গুলো ধরা পড়লে শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি প্রত্যেকটি শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর এর মাধ্যমে যাচাই করা হবে।
এছাড়া উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অনুরোধ করেছে যাতে তারা রুটিন অনুযায়ী সময়মত প্রস্তুতি নেয়। পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষার নির্দিষ্ট নিয়ম গুলো মেনে চলে। এবং নির্বিঘ্নে এই পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়।












