বাংলা হান্ট ডেস্ক: নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একগুচ্ছ রেলের প্রকল্প শুরু হয়েছিল। আর এবার পরিবেশ দূষণ কমাতে পরিবেশবান্ধব ট্রেন চালাতে চাইছে, ভারতীয় রেল (Indian Railways)। তাই এবার পরিবেশ দূষণ কমাতে ও ডিজেল খরচ থেকে রেহাই পেতে এবার ব্যাটারি চালিত লোকমোটিভকে ট্র্যাকে নামানোর কথা ভাবছে ভারতীয় রেল। এই ট্রেন চালালে পরে পরিবেশ দূষণ রোধের পাশাপাশি ডিজে খরচ বাঁচাতে পারবে বলে মনে করা হচ্ছে।
নতুন প্রযুক্তির পথে রেল, ব্যাটারিচালিত ট্রেন নিয়ে ভাবনা শুরু (Indian Railways)
সূত্রের খবর, ভারতের মোট রেল রোড ৭০ হাজার ১১৭ কিলোমিটার। এই বিস্তৃত রেলপথের মধ্যে মাত্র ৪০৫ কিলোমিটার অংশ বাদ দিয়ে বাকি সবটাই বৈদ্যুতিকরণ হয়ে গিয়েছে। সূত্রের খবর আগামীতে অবশিষ্ট রেল গ্রুপেও এই বৈদ্যকরণের কাজ শেষ করে ফেলবে রেল (Indian Railways)।

আরও পড়ুন: রোজকার রান্নায় নতুন টুইস্ট! সজনে ফুলে নিরামিষ বাটিচচ্চড়ি, জেনে নিন সহজ রেসিপি
তবে এবার এই সমস্যাগুলির কথা ভেবেই ব্যাটারি চালিত ইঞ্জিনের দিকে এগোচ্ছে ভারতীয় রেলওয়ে। পাইলট প্রকল্পের আওতায় লিথিয়াম ফেরো ফসফেট ব্যাটারি ব্যবহার করে তৈরি করা হচ্ছে বিশেষ ব্যাটারি চালিত ইঞ্জিন।
সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে রেলের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘গুরুত্বপূর্ণ ইয়ার্ডে ব্যবহৃত ডিজেলচালিত যাত্রিবাহী ট্রেনগুলিকে পরিবর্তনের মাধ্য়মে এই প্রকল্প শুরু হবে।’ এছাড়াও প্রথমে ডিজেলচালিত ইঞ্জিন পরিবর্তন হবে ব্যাটারি ইঞ্জিনে। প্রায় ৭০০ অশ্বশক্তির ওই ইঞ্জিন নিয়ে বেশ কয়েকদিন পরীক্ষানিরিক্ষা চালাবে রেল।
ইতিমধ্য়েই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসকে ১০টি ব্যাটারি চালিত ইঞ্জিন তৈরির নির্দেশ দিয়েছে রেল। এছাড়াও, পূর্ব রেলের কাঁচড়াপাড়া ওয়ার্কশপে ২৫ কিলোভোল্টের বৈদ্যুতিন ইঞ্জিন তৈরি করা হয়েছে।আর এই নতুন উদ্যোগ সফল হলে ব্যাটারিচালিত ইঞ্জিন ট্রেনগুলিকে মূলত স্বল্প থেকে মাঝারি দূরত্বের মধ্যে ব্যবহার করার কথা ভেবেছে রেলমন্ত্রক (Indian Railways)।












