বাংলা হান্ট ডেস্ক: নিরামিষের দিনে বাড়িতে কি রান্না করবেন তা নিয়ে চিন্তা থেকে যায়। এবার ভোজন রসিক মানুষ হলে পরে আপনি নানান রকম খাবার খেতে ভালোবাসেন। তাছাড়া নিরামিষের দিনে নানান রকমের শাকসবজি করা হয়। এই শাকসবজির মধ্যে অন্যতম হল সজনে ডাটা। শুধুমাত্র যে সজনের ডাটা খাওয়া যায় তা কিন্তু নয়। আপনি এই সজনে ফুল দিয়ে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদ বাটি চচ্চড়ি। যা বানাতে খুব সামান্য সময় লাগবে। দেখে নিন কিভাবে বানাবেন এই রেসিপিটি (Recipe)।
সজনে ফুল দিয়ে নিরামিষ বাটিচচ্চড়ি বানাবেন? রইল রেসিপি (Recipe)
সজনে ডাটা স্বাস্থ্যের জন্য প্রচুর পরিমাণে উপকারী। এর মধ্যে রয়েছে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম। এছাড়াও সজনে ডাটার মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। যা হাড়ের ঘনত্ব বাড়িয়ে তুলতে সাহায্য করে। পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এবার এই সজনে ডাটার পাশাপাশি সজনে ফুলের রয়েছে একাধিক গুনাগুন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সজনে ফুল দিয়ে বানিয়ে ফেলতে পারবেন নিরামিষের দিনে বাটি চচ্চড়ি (Recipe)।
আরও পড়ুন: বিয়ের মরশুমে লাফিয়ে বাড়ছে সোনার দাম! আজ বাজারে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত?
উপকরণ:
সজনে ফুল: ১০০ গ্রাম
কড়াইশুঁটি: ১ কাপ
আলু: ২ টি
টমেটো: ১ টি
কাঁচালঙ্কা: ৩ টি
আদা বাটা: আধ চামচ
সর্ষে বাটা: ১ চামচ
হলুদ গুঁড়ো: আধ চা-চামচ
সর্ষের তেল: ৪ চা-চামচ
পাঁচ ফোড়ন: আধ চা-চামচ
নুন ও চিনি: পরিমাণমতো
প্রণালী: প্রথমে সজনে ফুলগুলি ভালো করে বেছে নিয়ে গরম জলে ভিজিয়ে রাখুন। তার পর জল থেকে ছেঁকে ফুলগুলি তুলে নিন। এবার কড়াইতে তেল গরম করে তাতে পাঁচফোড়ন ও কাঁচালঙ্কা দিন। তারপর মিহি করে কেটে রাখা আলু দিয়ে দিন কড়াইয়ে। এবারআলু ভাজা হয়ে গেলে তাতে আদা বাটা, টম্যাটো কুচি ও মটরশুঁটি দিয়ে দিন। তারপর পরিমাণমতো নুন, চিনি ও হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করুন। এবার হলুদের কাঁচা গন্ধ চলে গেলে, এ বার গরম জলে ধুয়ে রাখা সজনে ফুল দিয়ে নাড়াচাড়া করে নিন। সবটা ভালো করে কষিয়ে নিন। প্রয়োজনে সামান্য জল দেওয়া যেতে পারে। তারপর মিনিট পাঁচেক পর ঢাকা খুলে উপর থেকে সর্ষেবাটা দিয়ে দিন। সবশেষে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে আঁচ বন্ধ করে দিন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সজনে ফুলের বাটিচচ্চড়ি (Recipe)।














