বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) সিরিজের টানা দুটি ম্যাচে হেরে সিরিজ জেতার সুযোগ হাতছাড়া করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে নেমে ইংল্যান্ডের দেওয়া ২০২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭৬ রানে অলআউট হয়ে যায় গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ছেলেরা। জোফ্রা আর্চার (Jofra Archar) সহ বাকি ইংল্যান্ড বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে ভারতের ব্যাটিং। এই নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথমবার টানা পাঁচটি ম্যাচে জয়হীন রইলো মেন ইন ব্লুজ।
কিন্তু কেন এই অস্বাভাবিক ফর্মের পতন দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের মধ্যে? কেন মাত্র তিন মাস আগে বিশ্বকাপ জেতা একটা দলকে এমন চরম খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবার এই প্রশ্নের জবাব দিলেন গত ম্যাচে ভারতীয় ব্যাটিংকে নাস্তানাবুদ করা তারকা পেসার জোফ্রা আর্চার।

জোফ্রা আর্চার সরাসরি জানিয়ে দিয়েছেন ভারতে যে কন্ডিশনে ক্রিকেট খেলে অভ্যস্ত গোটা দলের ক্রিকেটাররা, ইংল্যান্ডের মাটিতে সেই পরিস্থিতির সাথে আকাশ পাতাল তফাৎ। বর্তমানে যে পরিস্থিতিতে ক্রিকেট খেলছে ভারত, তা বোলারদের কাছ থেকে সকল সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে না। আর এই পরিস্থিতির সাথেই মানাতে পারছেন না গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন দল।
আরও পড়ুন: বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন অধিনায়ক শ্রেয়স! ভবিষ্যতে লজ্জা বাড়তে পারে BCCI-এর
আর্চার নিজের বক্তব্যে সরাসরি বলেছেন, “এখানে খেলাটা সাধারণ ক্রিকেটের মতোই। আপনাকে সোজা লাইনে এবং ভালো লেংথে বল করার চেষ্টা করতে হয়। অথচ ওখানে (আইপিএলে) পরিস্থিতিটা এমন যে সবকিছু ব্যাটারদের জন্য খুব সহজ করে দেওয়া হয় এবং বাউন্ডারিগুলোও অনেক ছোট হয়; তাই সেখানে আপনাকে অত্যন্ত নিখুঁত হতে হয়।”
আরও পড়ুন: রোহিত, কোহলিদের ক্লাবে ঢুকলেন অভিষেক শর্মা! নড়বড়ে টপ অর্ডারে হয়ে উঠলেন ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা
ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই মনে করছেন দীর্ঘদিন ধরে হোম কন্ডিশনে ক্রিকেট খেলার কারণে নষ্ট হয়ে গিয়েছে বিদেশের মাটিতে ইনিংস বিল্ড করার ক্ষমতা। ভারতীয় দলের প্রত্যেক ব্যাটারের মধ্যে এই দুর্বলতা চোখে পড়ছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে বিদেশের মাটিতে আরও লজ্জা অপেক্ষা করছে তাদের জন্য।













