১ জুলাই থেকে নতুন হিসাব! সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলবে এই ৭ বড় পরিবর্তন

Published on:

Published on:

July Rule Change from today
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকে শুরু জুলাই মাস। জুলাই মাসের শুরুতেই দেশের সাধারণ মানুষের জন্য একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন (July Rule Change) কার্যকর হয়েছে। কিছু ক্ষেত্রে খরচ কমেছে, আবার কিছু ক্ষেত্রে বেড়েছে। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার ও জ্বালানির দামে স্বস্তি মিললেও গাড়ি কেনা আরও ব্যয়বহুল হয়েছে। পাশাপাশি আধার, পাসপোর্ট, ক্রেডিট কার্ড এবং রেল পরিষেবা সম্পর্কিত বেশ কিছু নতুন নিয়মও চালু হয়েছে (Price Hike)।

১ জুলাই থেকে কী কী বদল হল (July Rule Change)?

মাসের প্রথম দিনেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে। তেল সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৩ টাকার বেশি কমিয়েছে। এর ফলে কলকাতাসহ দেশের বিভিন্ন শহরে এই সিলিন্ডার আগের তুলনায় সস্তা হয়েছে। তবে বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন (July Rule Change) হয়নি।

শুধু এলপিজি নয়, বিমানে ব্যবহৃত জ্বালানি বা ATF-এর দামও কমানো হয়েছে। এর ফলে বিমান সংস্থাগুলিও কিছুটা স্বস্তি পেতে পারে। এদিকে নায়ারা এনার্জি তাদের পেট্রোল পাম্পগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে। ১ জুলাই থেকে সংস্থার পাম্পে পেট্রোল লিটারপিছু ৫ টাকা এবং ডিজেল ৩ টাকা সস্তা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আধার ব্যবহারকারীদের জন্যও সুখবর রয়েছে। UIDAI-এর নতুন ব্যবস্থায় আধার অ্যাপের মাধ্যমে ই-মেল ঠিকানা আপডেট করা এখন বিনামূল্যে করা যাবে। আগে এই কাজের জন্য ৭৫ টাকা পর্যন্ত খরচ করতে হতো। অন্যদিকে গাড়ি কিনতে গেলে এবার বেশি টাকা খরচ করতে হবে। কিয়া তাদের গাড়ির দাম প্রায় ২ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। টাটা মোটরসও তাদের পেট্রোল-ডিজেল ও বৈদ্যুতিক গাড়ির দাম সর্বোচ্চ ১.৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজধানী দিল্লিতে আজ থেকে নতুন ইভি নীতিও কার্যকর হওয়ার কথা। বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে আগামী চার বছরে প্রায় ১৫ হাজার কোটি টাকা খরচ করার পরিকল্পনা নিয়েছে সরকার।

এছাড়াও আরও কিছু পরিবর্তন (July Rule Change) হয়েছে। সাধারণ ও তৎকাল পাসপোর্টের পরিষেবা ফি বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। রেলে বিনা টিকিটে যাতায়াতের জরিমানাও বাড়তে পারে। অন্যদিকে SBI Cards নির্বাচিত PhonePe SBI ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্টের নিয়মে পরিবর্তন এনেছে।

HDFC ব্যাঙ্কের নির্দিষ্ট ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের নিয়মেও বদল এসেছে। এখন বিনামূল্যে লাউঞ্জ সুবিধা পেতে হলে আগের তিন মাসে নির্দিষ্ট পরিমাণ খরচ করতে হবে।

আরও পড়ুনঃ ২১ জুলাইয়ের আগে বড় সিদ্ধান্ত! মধ্য কলকাতায় ৩০ অগস্ট পর্যন্ত জারি ১৬৩ ধারা

সব মিলিয়ে বলা যায়, জুলাই মাসের শুরুতেই দেশের নানা ক্ষেত্রে একগুচ্ছ নতুন নিয়ম (July Rule Change) চালু হয়েছে। কোথাও খরচ কমেছে, কোথাও আবার বেড়েছে। ফলে নতুন মাসে সাধারণ মানুষের দৈনন্দিন খরচের হিসাবেও কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে।