বাংলা হান্ট ডেস্ক: বহু মানুষই আজকাল রুটি খেতে পছন্দ করেন। কারণ এতে কার্বোহাইড্রেট এর পরিমাণ ভাতের তুলনায় কম থাকে। তবে এই ব্যস্তময় জীবনে প্রতিদিন আটা মাখা সময় সাপেক্ষ ব্যাপার। তাই বহু মানুষ একসঙ্গে অনেকটা আটা মেখে ফ্রিজের ভেতরে রেখে দেন (Kitchen Hacks)। এই ফ্রিজের ভেতর রাখার ফলে অনেক সময় দেখা যায় আটার ওপরে আদ্রতা বা কার্বোহাইড্রেট জমতে থাকে। যার ফলে আটা অথবা ময়দা মাখার ওপরে কালো কালো ছোপের সৃষ্টি হয়। তবে আজকের প্রতিবেদনা রইল কিভাবে আপনি ফ্রিজের ভেতরে আটা মেখে রাখলে দীর্ঘদিন ভালো থাকবে।
আটা শুকিয়ে যাচ্ছে? ফ্রিজে রাখার স্মার্ট কৌশল জেনে নিন (Kitchen Hacks)
ঠান্ডা তাপমাত্রায় রাখা আটার মধ্যে ধীরে ধীরে পরিবর্তন ঘটে। গ্লুটেন শক্ত হয়ে যায়, যার ফলে আটা শক্ত এবং সেটা মাখা কঠিন হয়ে পড়ে। আটার মণ্ড শুকিয়ে যেতে পারে এবং সামান্য টক হতে পারে। যার ফলে অতিরিক্তভাবে, ভিটামিন সি এবং ফোলেটের মতো পুষ্টি উপাদান হ্রাস পেতে পারে। তবে তাজা আটা দিয়ে তৈরি রুটি নরম এবং সুস্বাদু হয়, অন্যদিকে বাসি আটা দিয়ে তৈরি রুটি প্রায়ই ভারী এবং শুষ্ক বোধ হয়। পাশাপাশি রেফ্রিজারেটর থেকে বের করার পর যদি আটার মণ্ড শক্ত মনে হয়, তাহলে তাৎক্ষণিকভাবে ব্যবহার করবেন না (Cooking Tips)।

আরও পড়ুন: অনলাইন মন্তব্যে লাগাম, কলকাতা পুলিশের কর্মীদের জন্য স্পষ্ট ডু’স অ্যান্ড ডোন’টস
এছাড়াও সামান্য হালকা গরম জল যোগ করে আবার মেখে নিন। তেল বা ঘি হালকাভাবে মাখলে আর্দ্রতা ফিরে আসে। গড়িয়ে নেওয়ার আগে আটার মণ্ড ১০-১৫ মিনিট ঢেকে রাখলে এর স্বাদ ভাল হয়। আবার অনেকে টক ভাব কমাতে জোয়ানদানা বা কয়েক ফোঁটা লেবুর রস যোগ করেন, তবে মনে রাখবেন এটি আটার মণ্ডকে নিরাপদ করে না।
যদি আপনি এই লক্ষণগুলি লক্ষ করেন তবে আটা ফেলে দিন:
তীব্র টক বা অদ্ভুত গন্ধ
অত্যধিক আঠালো বা পাতলা জমিন
সাদা, সবুজ, বা কালো ছত্রাক
বিবর্ণতা (ধূসর বা গাঢ়)
ফ্রিজে আটা সংরক্ষণের টিপস:
১. সর্বদা ঢাকনাযুক্ত পাত্রে ময়দা সংরক্ষণ করুন।
২. যে পাত্রে আটা রেখেছেন, সেটা বার বার খোলার ফলে আর্দ্রতা এবং ব্যাকটেরিয়ার ঝুঁকি বেড়ে যায়।
৩. আটা রাখার আগে পাত্রটি সম্পূর্ণ পরিষ্কার এবং শুষ্ক হওয়া উচিত (Kitchen Hacks)।













