বাংলা হান্ট ডেস্ক: বুধবার গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় ODI ম্যাচটি সম্পন্ন হচ্ছে। যেখানে টসে জিতে ভারত প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছে। এদিকে, এই ম্যাচে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার কেএল রাহুল (KL Rahul) একটি ‘স্পেশাল সেঞ্চুরি’ করেছেন। মূলত এটি তাঁর ১০০ তম ODI ম্যাচ। ১০ বছর পর তিনি এই বিশেষ মাইলফলকে পৌঁছলেন। ২০১৬ সালের জুন মাসে ভারতের (India National Cricket Team) হয়ে ODI-তে অভিষেক হয় রাহুলের। তিনি তাঁর কেরিয়ারের (Career) প্রথম ODI ম্যাচ খেলেছিলেন হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে। ৩৪ বছর বয়সি রাহুল এখনও পর্যন্ত ৫০ ওভারের ফরম্যাটে ৪৯.৪৪ গড়ে ৩,৪১২ রান করেছেন। যার মধ্যে ৮ টি সেঞ্চুরি ও ২০ টি হাফ-সেঞ্চুরি রয়েছে। এদিকে, ODI-তে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর অপরাজিত ১১২ রান।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ODI-তে ‘স্পেশাল সেঞ্চুরি’ কে এল রাহুলের (KL Rahul):
জানিয়ে রাখি যে, কেএল রাহুল তাঁর ১০০ তম ODI-তে একটি মাইলফলক অর্জন করতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ রান পূর্ণ করার ক্ষেত্রে তিনি আর মাত্র ৩৫ রান দূরে আছেন। বর্তমানে ২৪১ টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর সংগ্রহ ৯,৯৬৫ রান, যার গড় ৪০.৫০। রাহুল ২০১৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন এবং ৭০ টি টেস্টে ৪,২৮৮ রান করেছেন। এদিকে, টেস্টে রাহুল ভারতের নিয়মিত সহ-অধিনায়ক। শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তাঁকে ভারতীয় ওডিআই দলের সহ-অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়। রাহুল ভারতের হয়ে ৭২ টি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ২,২৬৫ রান করেছেন। তিনি ২০২২ সালের নভেম্বর মাস থেকে ভারতের T20 দলে সুযোগ পাননি।
𝐀 𝐂𝐄𝐍𝐓𝐔𝐑𝐘 𝐎𝐅 𝐎𝐃𝐈𝐬 𝐅𝐎𝐑 𝐊𝐋 𝐑𝐀𝐇𝐔𝐋 💯🇮🇳
KL Rahul marks a special milestone with his 100th ODI appearance for Team India👏#KLRahul #India #INDvsWI pic.twitter.com/ffIJI2100q
— CricTracker (@Cricketracker) September 30, 2026
গুয়াহাটি ওডিআইতে অভিষেকের সুযোগ পেলেন এই খেলোয়াড়: উল্লেখ্য যে, গুয়াহাটি ODI-র জন্য ভারত তার প্লেয়িং ইলেভেনে এএকটি পরিবর্তন এনেছে। ফাস্ট বোলিং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির পরিবর্তে দলে এসেছেন আকিব নবী। এটি জম্মু ও কাশ্মীরের ফাস্ট বোলার আকিবের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। তিনি জম্মু ও কাশ্মীরের তৃতীয় ক্রিকেটার যিনি টিম ইন্ডিয়ার হয়ে খেলছেন।
আরও পড়ুন: আগরকরের পরে টিম ইন্ডিয়ার অন্তর্বর্তীকালীন চিফ সিলেক্টর হলেন প্রজ্ঞান ওঝা! কী পরিকল্পনা BCCI-র?
তাঁর আগে উমরান মালিক এবং পারভেজ রসুল ভারতীয় জাতীয় দলের হয়ে খেলেছেন। দ্বিতীয় ODI-তে টস জিতে ভারতীয় অধিনায়ক শুভমান গিল জানান, ‘আমরা প্রথমে বোলিং করব। তিরুবনন্তপুরমের চেয়ে এখানে ঘাস একটু বেশি, তাই আমার মনে হয় ফাস্ট বোলাররা শুরুতে কিছুটা সাহায্য পাবে। আমরা প্লেয়িং ইলেভেনে একটি পরিবর্তন এনেছি। নীতীশের জায়গায় দলে এসেছেন আকিব নবী। এটি তাঁর অভিষেক ম্যাচ।’
আরও পড়ুন: ১ অক্টোবর থেকে WhatsApp-এ মেসেজ পাঠাতে খরচ হবে ১৪ পয়সা! কাদের জন্য লাগু নিয়ম?
গুয়াহাটি ODI-র জন্য ভারতের প্লেয়িং ইলেভেন: রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, কেএল রাহুল (উইকেটরক্ষক), নমন ধীর, রবীন্দ্র জাদেজা, আকিব নবী, গুরনূর ব্রার, কুলদীপ যাদব এবং প্রসিধ কৃষ্ণ।













