শীঘ্রই শুরু হচ্ছে আবেদন! ‘যুবশক্তির’ জন্য কোন কোন নথি লাগবে? জেনে রেডি রাখুন

Published on:

Published on:

Banglar Yuva Shakti(2)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পূর্ববর্তী সরকারের যুবশক্তি প্রকল্পের বদলে রাজ্যের প্রথম বিজেপি সরকার নিয়ে এসেছে ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্প (Banglar Yuva Shakti)। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক আর্থিক সহায়তা, বেকারভাতা প্রদান করা হবে। বাজেটে জানানো হয়েছে, আগামী অক্টোবর থেকে ‘যুব শক্তি ভরসা কার্ড’ (Yuva Shakti Bharosa Card) চালু হবে রাজ্যে।

যুবসাথীর বদলে বাংলার যুবশক্তি বেকারদের জন্য | Banglar Yuva Shakti

রাজ্য বাজেটে সরকার জানিয়েছে, ‘যুবশক্তি ভরসা কার্ড’-এ স্নাতক বেকাররা মাসে ৩০০০ এবং যাঁরা নূন্যতম মাধ্যমিক পাশ কিন্তু স্নাতক নন তাঁরা পাবেন ২০০০ টাকা করে। সরকার তরফে জানানো হয়েছে, আগামী অক্টোবর মাস থেকেই শুরু হতে চলেছে এই যোজনার আওতায় আর্থিক সহায়তা প্রদান। চালু হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প।

যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে বিজেপি সরকার তরফে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি (DBT)-এর মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এই প্রকল্পের জন্য আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। আবেদনকারীকে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এছাড়া উপভোক্তার আধারের সাথে লিঙ্ক করা নিজস্ব একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। যাঁদের পরিবারে মাসে এক লক্ষ টাকার নীচে আয় তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন।

Banglar Yuva Shakti

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বকেয়া DA মামলা নিয়ে বড় খবর! চাপ বাড়ছে রাজ্য সরকারের

আবেদনকারীদের কী কী নথি লাগবে?

এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর ছবি, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র প্রয়োজন হতে পারে। যদিও সরকার তরফে এখনও এই বিষয়ে স্পষ্ট আপডেট মেলেনি। ইতিমধ্যে ‘ভরসা কর্মসূচি’ প্রকল্পের জন্য ‘যুবশক্তি ভরসা কার্ড’ পোর্টাল তৈরি হয়েছে। খুব শীঘ্রই বাকি আবেদন গোটা প্রক্রিয়া নিয়ে সরকার বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে মনে করা হচ্ছে।