গ্যালিফ স্ট্রিটে পশুপাখির বেআইনি ব্যবসা বন্ধে হাইকোর্টের নির্দেশ, শুরু রবিবার থেকেই

Published on:

Published on:

Kolkata High Court keeps a close watch on the Gallif Street animal market
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার উত্তর কলকাতার গ্যালিফ স্ট্রিটে পাখি পোষা, পশু, মাছ, গাছ ও অন্যান্য প্রাণীর বেআইনি বিক্রি ও ব্যবসা বন্ধের কড়া নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। ইতিমধ্যে কলকাতা পুলিশ, শুল্ক দফতর ও রাজ্যের মুখ্য বন ও সংরক্ষককে কার্যকর পদক্ষেপ করা নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ভিঠলরাও ঘুগে। এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

গ্যালিফ স্ট্রিটে পশুপাখির হাটে হাইকোর্টের কড়া নজর (Kolkata High Court)

৬ অক্টোবর এই বিষয়ে আবার শুনানি সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court)। শুনানিতে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্পদল ভট্টাচার্য আদালতে জানান, গ্যালিফ স্ট্রিটে প্রতি রবিবার পোষ্য, বিড়াল, উভচর প্রাণী গাছ ও মাছ প্রবৃত্তি অবৈধভাবে বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ যারা শুল্ক দফতরে তরফে আদালতে আশ্বস্ত করা হয়েছে যে তারা সক্রিয় থাকবে এবং তাদের টেকতিয়ারের মধ্যে থাকা নিষিদ্ধ কার্যকলাপের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে। যার মধ্যে গ্যালিফ কুড়িটের অভিযুক্ত অবৈধ বিক্রিও রয়েছে।

Kolkata High Court keeps a close watch on the Gallif Street animal market

আরও পড়ুন: লুচি-পরোটার সঙ্গে জমে যাবে! বিহারি আলু ভুজিয়া একবার বানিয়ে দেখুন

এই বিষয়ে, অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, কলকাতা পুলিশকে, আগামী রবিবার থেকেই যাতে ওই বাজারে কোনও বেআইনি ব্যবসা না চলে। তা নিশ্চিত করার নির্দেশ দিতে হবে কলকাতা পুলিশকে।

হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই নির্দেশ শুধু বিপন্ন পাখির ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, ‘পোষ্য, মাছ, গাছ ইত্যাদি’র বেআইনি বিক্রির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আরও নির্দেশ, অবৈধ ব্যবসাকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য শুল্ক দফতর এবং পশ্চিমবঙ্গের প্রধান মুখ্য বন সংরক্ষক যেন তাদের আধিকারিকদের সাদা পোশাকে বা ছদ্মবেশে ওই বাজারগুলিতে পাঠান (Kolkata High Court)।