বাংলা হান্ট ডেস্ক: খাস কলকাতায় (Kolkata) ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ময়দান থানা এলাকায় কেরোসিন ঢেলে এক যুবতীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ৩ এপ্রিল বিকেল ৪ টে নাগাদ। এই ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।
এক মুহূর্তে বদলে গেল সব! ময়দানের ঘটনায় শিউরে উঠছে কলকাতা (Kolkata)
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, কলকাতার (Kolkata) ময়দান সংলগ্ন ইডেন গার্ডেনের উল্টোদিকে গঙ্গা সাগর গ্রাউন্ডে এই বীভৎস্য ঘটনাটি ঘটে। এই ঘটনায় মৃতার পরিবারের তরফ থেকে অভিযুক্ত সিদ্ধান্ত চাড়িওয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, অভিযুক্ত সিদ্ধার্থ চাড়িওয়াল ওই তরুণীকে সেখানেই ডেকে নিয়ে যায়।

আরও পড়ুন: ইরান-ইজরায়েল উত্তেজনায় এয়ার ইন্ডিয়ার উড়ান বাতিল , বিপাকে ৪০ হাজার ভারতীয় যাত্রী
তারপরই সেখানে দুইজনের মধ্যে বচসার সৃষ্টি হয়। এরপর তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি গুরুতর দগ্ধ অবস্থায় তরুণীকে হাসপাতালে ভর্তি করানো হয়। যেখানে তার শরীরের প্রায় ৯০% পুড়ে গিয়েছিল।
মৃত্যুর আগে পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী, বেলেঘাটা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে জামিনের আবেদন খারিজ করে আদালত। পাশাপাশি এই বিষয়ে ওই তরুণীর মা জানান, “আমার মেয়েকে ইন্টারভিউয়ের নাম করে ডাকা হয়েছিল। তারপর আমি ওকে দু’বার ফোন করেও পাইনি। তৃতীয়বার ফোন করলে এক পুলিশ অফিসার ফোন তোলেন এবং জানান, বাবুঘাটের কাছে আমার মেয়েকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে দেখি, আমার মেয়ের সারা শরীর পুড়ে গিয়েছে।”
মৃতার মা আরও জানান অভিযুক্ত ওই যুবক মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল। কিন্তু মেয়ে রাজি হয়নি। যার ফলে এই নক্করজনক ঘটনাটি ঘটায় ওই ছেলেটি। পাশাপাশি ব্যাঙ্কশাল আদালতে শুনানির সময়ই সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী জানান, প্রথমে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ ধারায় মামলা রুজু করা হলেও, ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই খুনের মামলা দায়ের করা হবে (Kolkata)।












