বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যীয় যুদ্ধ থামার কোন নাম নেই। যার ফলে ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধের ফলে সম্পূর্ণ পুরান চলাচল বন্ধ করে দিল এয়ার ইন্ডিয়া (Air India)। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর অনুযায়ী, আগামী ৩১ মে পর্যন্ত নিউ দিল্লি-তেল আভিভ পুরান বন্ধ করেছে বিমান সংস্থা। যদিও ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যা বিঘ্নিত হচ্ছিল।
ইরান ও ইজরায়েলের যুদ্ধের জেরে ইজরায়েল রুটে বাতিল এয়ার ইন্ডিয়ার উড়ান (Air India)
মধ্যপ্রাচ্য যুদ্ধ বর্তমানে বিপদজনক হয়ে দাঁড়িয়েছে। একে অপরের বিরুদ্ধে বারংবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইজরায়েল-আমেরিকা ও ইরান। এই অবস্থায় অধিকাংশ প্রধান বিমান সংস্থাগুলি তাদের রুট কার্যত স্থগিত করেছে। শুধুমাত্র, এল আল, ইজরাএয়ার, আরকিয়া ও এয়ার হাইফার-এর মতো ইজরায়েলি বিমান সংস্থাগুলি কঠোর বিধিনিষেধের মধ্যে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে এবার এই ফলে এয়ার ইন্ডিয়া তাদের উড়ান বাতিল করেছে (Air India)।

আরও পড়ুন: বিজ্ঞানপ্রীতি বাড়াতে বড় উদ্যোগ! পড়ুয়াদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ‘বুটস্ট্র্যাপ’ চালু
এয়ার ইন্ডিয়া উড়ান চলাচল সাময়িক ভাবে স্থগিত করায় উদ্বিগ্ন ইজরায়েলে বসবাসকারী ৪০ হাজারের বেশি ভারতীয়। যাঁরা ব্যক্তিগত বা পেশাগত কারণে কিংবা এই অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনা থেকে বাঁচতে ভারতে ফিরতে ইচ্ছুক।
তাছাড়া বর্তমান পরিস্থিতিতে দেশে আসতে হলে প্রথমে স্থলপথে জর্ডন কিংবা মিশরে যেতে হবে, সেখানে থেকে দিল্লিগামী বিমান মিলবে। এই বিষয়ে প্রবাসীদের সাহায্য করছে ইজরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস। তবে এই যুদ্ধের ফলে যথারীতি বর্তমানে গ্যাস সহ জ্বালানি তেলের চাহিদাও দেখা দিয়েছে।
পাশাপাশি, এই যুদ্ধের ফলে বিশ্বজুড়ে একদিকে যেমন জ্বালানি তেল ও গ্যাসের অভাব হচ্ছে। অপরদিকে এই বিমান পরিষেবা বন্ধ থাকার ফলে প্রবাসী ভারতীয়দের ভারতে আসা এখন কষ্ট সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে (Air India)।












