বিজ্ঞানপ্রীতি বাড়াতে বড় উদ্যোগ! পড়ুয়াদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ‘বুটস্ট্র্যাপ’ চালু

Published on:

Published on:

WBCHSE new ideas to shape the future of students launches online Bootstra
Follow

বাংলা হান্ট ডেস্ক: উচ্চমাধ্যমিকে বিজ্ঞানের প্রতি পড়ুয়াদের আগ্রহ বৃদ্ধি করার জন্য এবার অভিনব উদ্যোগ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। পড়ুয়ারা যেতে মাধ্যমিক পরীক্ষার পর বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ায় তার জন্য অনলাইনে শুরু হল বুটস্ট্র্যাপ। এর ফলে মাধ্যমিকের পর যাতে কোনোভাবেই কোন পড়ুয়া বিজ্ঞান থেকে সরে না যায় তার জন্যই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় শিক্ষা সংসদের তরফ থেকে।

পড়ুয়াদের ভবিষ্যৎ গড়তে নতুন ভাবনা, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনলাইন চালু ‘বুটস্ট্র্যাপ’ (WBCHSE)

এই বিষয়ে শনিবার সংসদ সভাপতি পার্থ কর্মকার জানান, ৪ এপ্রিল থেকে এ বিশেষ উদ্যোগের সূচনা করা হয়েছে (WBCHSE)। পাশাপাশি প্রথম দিনেই পদার্থবিদ্যা ও রসায়ন নিয়ে আকর্ষণীয় আলোচনা করেন অভিজ্ঞ শিক্ষকেরা। এই বিষয়ে সংসদে নিজস্ব ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এ ক্লাসগুলোতে কঠিন বিষয়গুলিকে সহজ করে গল্পের মাধ্যমে তুলে ধরা হবে। যার ফলে পড়ুয়াদের পড়াশোনার প্রতি টান আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

WBCHSE new ideas to shape the future of students launches online Bootstra

আরও পড়ুন: বড় বদল LPG-তে! এই জায়গা থেকে সিলিন্ডার কেনা বন্ধ, জানুন বিস্তারিত

পাশাপাশি ২০২১ সালের উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়া পড়ুয়ারদের মধ্যে মাত্র ৯ শতাংশ পড়ুয়ারা বিজ্ঞান শাখা বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে। আবার অনেক স্কুল এই বিজ্ঞান বিভাগের আসন ফাঁকা রয়ে গিয়েছে। এর পিছনে শিক্ষা মানের অবনমন ও চাকরির বাজারে অন্যান্য বিষয়ের বাড়তি চাহিদা ও উচ্চশিক্ষার পরিকাঠামোর অভাবকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা।

পাশাপাশি প্রথম হিসাবে কয়েকটা কলেজ ও বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে অনেক জায়গাতেই মান-সম্মত ল্যাবরেটরি ও গবেষণার সুযোগ থাকে না। যার ফলে বহু পড়ুয়া বিজ্ঞান পড়াশোনার ওপর থেকে দূরে সরে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। তবে ২০২৫ সালে বিজ্ঞান বিভাগে ভর্তির হার কিছুটা হলেও বেড়েছে। এই ইতিবাচক প্রবণতাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে সংসদ।

এই বিষয়ে পার্থ কর্মকার জানান, মাধ্যমিকের পর পড়ুয়ারা যেতে বিজ্ঞানের থেকে দূরে সরে না যায় তার জন্যই গোটা মাসজুড়ে চলবে এই অনুষ্ঠান। শুধু লাইফ সেশন নয়। পরবর্তীকালে পড়ুয়ারায় যাতে এই ভিডিওগুলো দেখতে পায় তারও ব্যবস্থা করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) ইউটিউব চ্যানেলে। এছাড়াও প্রথম দিনের এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু পড়ুয়া অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন তিনি। তাছাড়া ১১ এপ্রিল গণিত, রাশিবিজ্ঞান ও ১৮ এপ্রিল জীববিদ্যা, কম্পিউটার সায়েন্স এন্ড অ্যাপ্লিকেশন বিষয় বিশেষ সেশনের আয়োজন করা হয়েছে।