মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা, ব্লু লাইনে পরিষেবা বিভ্রাটে বিপাকে অফিস ফেরত যাত্রীরা

Published on:

Published on:

Kolkata Metro alert for x-mas and new year gates have been divided at Park Street and Maidan stations
Follow

বাংলাহান্ট ডেস্ক : ব্লু লাইনে আবারও মেট্রো (Kolkata Metro) বিভ্রাট। শনিবার রাত সাড়ে নটার কিছু পরে রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেন বলে খবর। তার জেরেই তড়িঘড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মেট্রো চলাচলও বন্ধ হয়ে যায় আংশিক ভাবে। ব্লু লাইনে ফের ব্যাহত হয় মেট্রো চলাচল।

মেট্রো (Kolkata Metro) লাইনে ফের আত্মহত্যার চেষ্টা

ব্লু লাইনের আপ এবং ডাউন লাইনে বিক্ষিপ্ত ভাবে মেট্রো চলাচল করছে বলে খবর। ডাউন লাইনে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চলছে মেট্রো। আর আপ লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চলছে পরিষেবা। তবে মেট্রো সূত্রে জানানো হয়, রাত ১০ টা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়।

Kolkata Metro service stopped in blue line

বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ: জানা যাচ্ছে, শনিবার রাত ৯ টা ৩৪ নাগাদ রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে এক যাত্রী লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মেট্রো থেকে সমস্ত যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। লাইনে আত্মহত্যার চেষ্টার কারণে রবীন্দ্রসদন থেকে মেট্রো (Kolkata Metro) শহিদ ক্ষুদিরাম বা দক্ষিণেশ্বরের দিকে যাবে না বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন : আমিষ খাবারের অপশন নেই, চড়া দাম দিয়ে খেতে হবে নিরামিষ! বন্দে ভারত স্লিপার নিয়ে কী বলল রেল?

ভোগান্তির মুখে যাত্রীরা: এই ঘটনায় ফিরতি পথে মহা সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। অনেকেই সড়কপথে ফেরার চেষ্টা করেন। এদিকে রাতে রাস্তায় বাস, অটো কমে আসায় বিপাকে পড়তে হয় তাদের।

আরও পড়ুন : ‘বন্দে মাতরম’কেও এবার জাতীয় সঙ্গীতের সমমর্যাদা? ১৫০ বছর পূর্তিতে বড় উদ্যোগ কেন্দ্রের

মেট্রো সূত্রে খবর, এদিনের ঘটনায় ২২ মিনিট ব্যাহত হয় মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চলছিল মেট্রো। মাঝে ময়দান থেকে উত্তম কুমার পর্যন্ত বন্ধ ছিল পরিষেবা।