একই দিনে দু’বার পাতালপথে আত্মহত্যার চেষ্টা, ফের ব্যাহত মেট্রো পরিষেবা

Published on:

Published on:

Kolkata Metro services disrupted by two consecutive suicide attempts
Follow

বাংলা হান্ট ডেস্ক: সকালের পরে ফের দুপুর বেলা ব্লু লাইনে আত্মহত্যা চেষ্টা। শনিবার দুপুর ৩:৯ মিনিট নাগাদ বেলগাছিয়ার ডাউনলাইন এই ঘটনা ঘটে বলে কলকাতা মেট্রো তরফ থেকে জানানো হয়েছে (Kolkata Metro)। এই ঘটনার কারণে প্রায় আট ঘন্টা সময়ের বেশি ধরে মেট্রো চলাচল ব্যাহত ছিল। জানা যায় গিরিশ পার্ক থেকে ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত ততক্ষণ মেট্রো চলাচল করে। এই ঘটনায় যথারীতি যাত্রীরা অসুবিধার সম্মুখীন হন।

পরপর দুই আত্মহত্যার চেষ্টায় ব্যাহত মেট্রো পরিষেবা (Kolkata Metro)

ব্লু লাইন কলকাতা মেট্রোর অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। এই লাইন উত্তর থেকে দক্ষিণের যোগাযোগের অন্যতমনির্ভরযোগ্য রুট‌। কম সময়ে ট্রাফিক জ্যামের কোন ঝুঁকি ছাড়াই আপনি একখান থেকে অন্য স্থানে ব্লু লাইন এর মাধ্যমে যাতায়াত করতে পারেন।

Kolkata Metro services disrupted by two consecutive suicide attempts

আরও পড়ুন: শুধু রং দেখে নয়! এই সহজ পরীক্ষাতেই বুঝে নিন হলুদ আসল নাকি ভেজাল

পাশাপাশি প্রতিদিন এই রুটে একাধিক মানুষ যাতায়াত করে থাকেন। তবে অফিস টাইম বলে নাই ব্লু লাইনে মেট্রোতে সারাদিন যাত্রীদের বিয়ের চোখে পড়ার মতন থাকে। তবে এমন ব্যস্ত রূপে কালীঘাট স্টেশনের ট্রাকে শনিবার সকালে এক যাত্রী ঝাঁপ মারেন।

তাকে উদ্ধারের জন্য থার্ডলাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দিনের প্রথমে যখন এরকম পরিষেবা ব্যাহত হয়। তখন থেকে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ও টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা সচল ছিল সেই সময়টা।

তবে রবীন্দ্র সদন থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়। কিন্তু ফের দুপুরবেলায় সেই একই ঘটনা ঘটে বেলগাছিয়া স্টেশনে। একই দিনে পরপর দুবার পাতাল নইলে এই দুর্ঘটনা ঘটায় যথারীতি অসুবিধা সম্মুখীন করেন নিত্যযাত্রীরা (Kolkata Metro)।