বাংলা হান্ট ডেস্ক : স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা মেট্রোর (Kolkata Metro) পরিষেবায় থাকছে কিছুটা পরিবর্তন। আগামী ১৫ আগস্ট, শনিবার বিভিন্ন লাইনে ট্রেনের সংখ্যা কমবেশি হবে। যদিও অধিকাংশ রুটে প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে ওই দিন মেট্রোয় যাতায়াত করতে হলে কোন রুটে কতগুলি ট্রেন চলবে, তা আগে থেকে জেনে রাখা সুবিধাজনক।
১৫ ই আগস্টে মেট্রোর (Kolkata Metro) পরিষেবা কেমন থাকবে ?
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লু লাইনে মোট ১৯৪টি ট্রেন চালানো হবে। আপ ও ডাউন- দুদিকেই ৯৭টি করে পরিষেবা থাকবে। এই লাইনে দিনের প্রথম মেট্রো সকাল ৬টায় এবং শেষ মেট্রো রাত ১০টা ৩৫ মিনিটে পাওয়া যাবে। অর্থাৎ সময়সূচির ক্ষেত্রে বিশেষ কোনও পরিবর্তন থাকছে না।
স্বাধীনতা দিবসের দিন গ্রিন লাইনে ১৪৮টি পরিষেবা মিলবে। দুই দিকেই ৭৪টি করে ট্রেন চলবে। এই রুটেও প্রথম এবং শেষ মেট্রোর নির্ধারিত সময়ে কোনও বদল করা হয়নি। ফলে অন্যান্য দিনের মতোই পরিষেবা পাবেন যাত্রীরা।
ইয়েলো লাইনে মোট ৯২টি ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে আপ ও ডাউন লাইনে ৪৬টি করে পরিষেবা থাকবে। তবে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি ট্রেনের সংখ্যা পাঁচটি থেকে কমিয়ে চারটি করা হচ্ছে। প্রথম ও শেষ মেট্রোর সময় অবশ্য একই থাকছে।
এদিকে পার্পল লাইনে পরিষেবা স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অরেঞ্জ লাইনে ১৫ অগস্ট কোনও ট্রেন চলবে না। কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত এই রুটের পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

আরও পড়ুন : অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? প্রতি মাসে কোন সময়ে মিলবে ৩,০০০ টাকা জেনে নিন
তাই স্বাধীনতা দিবসে মেট্রোয় বেরোনোর আগে নিজের রুটের পরিষেবা সম্পর্কে জেনে নেওয়াই ভাল। বিশেষ করে অরেঞ্জ লাইনের যাত্রীদের বিকল্প যাতায়াতের ব্যবস্থা আগে থেকে করে রাখতে হবে। ছুটির দিনেও কলকাতা মেট্রো পরিষেবায় বিশেষ একটা বদল করা হচ্ছে না।













