Durga Puja 2026 Live Updates

মেট্রো থেকে নেমেই ঠাকুর দর্শন, কোন স্টেশনের কাছে কোন পুজো? রইল লিস্ট

Published on:

Published on:

Kolkata Metro visiting the pandals right after getting off the train is on the agenda
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে পুজো চলে আসল। পুজোর সময় কলকাতায় সকলেই ঠাকুর দেখতে বেরন। এবার ঠাকুর দেখতে হলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ আজকের প্রতিবেদনা রইল কলকাতা মেট্রো রুট ধরে পুরো পুজোর প্ল্যান। দেখে নিন সেই বিষয়ে তথ্য (Kolkata Metro)।

মেট্রো থেকে নেমেই ঠাকুর দর্শন রইল পুজোর লিস্ট (Kolkata Metro)

আপনি যদি উত্তর কলকাতার পুজো দেখার পরিকল্পনা করেন, তাহলে শ্যামবাজে মেট্রো স্টেশনে চলে আসুন (Kolkata Metro)। বেরিয়ে পড়ুন গুগল ম্যাপ খুলে। সেখান থেকে সোজা চলে যান বাগবাজার সর্বজনীন, হাতিবাগান সর্বজনীন, নলিন সরকার স্ট্রীট, সিকদার বাগান ও কাশীবোস লেনের পুজো দেখতে।

Kolkata Metro visiting the pandals right after getting off the train is on the agenda

আরও পড়ুন: পুজোর আগেই পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি, একধাক্কায় বাড়ল ৫ টাকা

তারপর সেখান থেকে চলে যেতে পারেনি শোভাবাজার সুতানুটি। সেখানে গেলে আপনি দেখতে পাবেন শোভাবাজার রাজবাড়ির পূজো। পাশাপাশি সেখান থেকে চলে যান কুমোরটুলি সার্বজনীন, আহিরীটোলা সর্বজনীন ও জগৎ মুখার্জি পার্ক।

এরপর গিরিশ পার্কে নেমেও তিনটি পুজো। গিরিশ পার্ক স্টেশন থেকে পুজো পরিক্রমায় যেতে পারেন সিমলা ব্যায়াম সমিতি, চালতাবাগান লোহাপট্টি এবং জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবে।

এমজি রোড থেকে কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ার হল মধ্য কলকাতার জনপ্রিয় পুজোগুলি দেখতে পাবেন। এখানে এমজি রোড মেট্রো স্টেশন থেকে শুরু করতে পারেন। তালিকায় রাখুন কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্ক এবং সন্তোষ মিত্র স্কোয়ার। কলেজ স্কোয়ার নিয়ে নতুন করে কিছু বলার নেই। সন্তোষ মিত্র স্কোয়ারেও বড় থিম পুজো হয়। তবে এই পুজোগুলিতে লম্বা লাইন পড়ে। তাই সময় নিয়ে বের হবেন।

তবে পুজোয় বেরোনোর আগে মেট্রোর পরিষেবা ও সময়সূচি চেক করে নিন। পাশাপাশি মোবাইলে কোন মণ্ডপ থেকে পরের মণ্ডপে যাবেন, সেটাও আগে ঠিক করুন (Kolkata Metro)।