বিপুল পরিমাণে বকেয়া বিনোদন কর, অর্থবর্ষ শেষের আগেই কোমর বেঁধে নামল পুরসভা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ২০২৫-২৬ অর্থবর্ষ শেষ হওয়ার আগেই বকেয়া কর আদায়ে উদ্যোগী হল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। বিশেষ করে বকেয়া বিনোদন কর আদায়ে শহরের বিভিন্ন রেস্তোরাঁ, পানশালা, অভিজাত ক্লাব, ব্যাঙ্কোয়েট হলগুলিকে নোটিশ পাঠানো শুরু করেছে পুরসভা। জানা গিয়েছে, চলতি অর্থবর্ষের হিসেব করতে গিয়ে দেখা গিয়েছে, শহরের বিভিন্ন প্রান্তে এখনও প্রচুর পরিমাণে বিনোদন কর বকেয়া পড়ে রয়েছে।

বিনোদন কর আদায়ে উদ্যোগী কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)

পুরসভা সূত্রে খবর, ১ লক্ষ টাকা বা তার বেশি কর বকেয়া থাকা প্রতিষ্ঠানগুলিকে আগে নোটিশ পাঠানো হচ্ছে। ১০ হাজার টাকার বেশি বকেয়া থাকলেও পাওয়া যাচ্ছে না রেহাই। পুরসভার বিনোদন কর বিভাগ সূত্রে খবর, এখনও পর্যন্ত ১০০ টিরও বেশি নোটিশ পাঠানো হয়েছে।

Kolkata municipal corporation to collect entertainment tax

পাঠানো হচ্ছে নোটিশ: পুরসভার কর্মীরা সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে কর আদায়ের নোটিশ ধরাচ্ছেন। সেই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ঋণ পরিশোধ না করলে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করা হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এবং দরজায় টাঙিয়ে দেওয়া হবে পোস্টার।

আরও পড়ুন : চন্দনার হাত ধরেই ফুল বদল, ২৬-এ কার দখলে যাবে শালতোড়া? চর্চায় BJP বিধায়ক

কত কর বকেয়া: পুরসভা (Kolkata Municipal Corporation) সূত্রে খবর, বকেয়া কর রয়েছে এমন প্রতিষ্ঠানগুলির দুটি তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রথম তালিকায় রয়েছে এমন প্রতিষ্ঠানগুলি যাদের বকেয়া কর ১০ হাজার টাকা বা তার বেশি। আর দ্বিতীয় তালিকায় রয়েছে এমন প্রতিষ্ঠান যাদের বকেয়া কর ১ লক্ষ টাকা বা তার বেশি। জানা যাচ্ছে, ১ লক্ষ টাকা বা তার বেশি বকেয়া রয়েছে এমন প্রতিষ্ঠানগুলির মোট বকেয়া ২৬ লক্ষ টাকা। ১০ হাজার থেকে ১ লক্ষ টাকা বকেয়া রয়েছে এমন প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে বকেয়া কর রয়েছে মোট ১৫-১৬ লক্ষ টাকা।

আরও পড়ুন : মদিনায় গিয়ে আটকে স্ত্রী-কন্যা-নাতনি, ‘দিনে ৬-৭ বার ফোন করতেন বাবা’, জানালেন ফিরহাদ-কন্যা

জানা যাচ্ছে, এ বছর বিনোদন কর আদায়ের ক্ষেত্রে রেকর্ড গড়েছে কলকাতা পুরসভা। চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই ১১ কোটি টাকা আদায় হয়ে গিয়েছে বিনোদন কর হিসেবে। ২০২৪-২৫ অর্থবর্ষে তা ছিল ৮ কোটি টাকা। অর্থবর্ষ শেষ হওয়ার আগেই আদায়কৃত করের অঙ্ক আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।