মদিনায় গিয়ে আটকে স্ত্রী-কন্যা-নাতনি, ‘দিনে ৬-৭ বার ফোন করতেন বাবা’, জানালেন ফিরহাদ-কন্যা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : যুদ্ধ পরিস্থিতিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ভারতীয়দের মধ্যে অনেকেই আটকে পড়েছেন বিভিন্ন জায়গায়। মদিনায় ধর্মীয় সফরে গিয়ে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়েন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) স্ত্রী, কন্যা এবং নাতনি। দুশ্চিন্তার মধ্যে কয়েকদিন কাটানোর পর অবশেষে নিরাপদেই তাঁরা সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মঙ্গলবার। সোশ্যাল মিডিয়ায় পুরো পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে এ বিষয়ে মুখ খোলেন ফিরহাদ কন্যা।

সৌদি থেকে কলকাতা ফিরলেন ফিরহাদ (Firhad Hakim) কন্যা

রমজান মাসে মা রুবি এবং মেয়েকে নিয়ে মদিনায় গিয়েছিলেন ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী। গত মাসেই ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে সৌদিতেই আটকে পড়েন তাঁরা। শেষমেষ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে কলকাতায় ফেরেন মেয়রের স্ত্রী, কন্যা এবং নাতনি। পরিবারকে কাছে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মেয়রও।

Firhad Hakim daughter came back from Saudi arab

সৌদিতে আটকে পড়েন তাঁরা: এই প্রথমবারই রমজান মাসে মদিনায় গিয়েছিলেন প্রিয়দর্শিনী। সঙ্গে ছিলেন মা এবং মেয়ে। শুক্রবার মদিনায় পৌঁছান তাঁরা। শনিবার থেকেই যুদ্ধে জড়ায় ইরান এবং ইজরায়েল-আমেরিকা। রবিবার নমাজ পাঠের পর পরিস্থিতির বিষয়ে জানতে পারেন তাঁরা। তখনই বন্ধ হয়ে যায় আকাশসীমা। মধ্যপ্রাচ্য এড়িয়ে চলতে শুরু করে বিমান সংস্থাগুলি। সৌদিতেই মা মেয়েকে নিয়ে আটকে পড়েছিলেন প্রিয়দর্শিনী।

আরও পড়ুন : অশান্ত মধ্যপ্রাচ্য, আকাশসীমা এড়াচ্ছে বিমান সংস্থা, পরপর বাতিল ফ্লাইট

কী জানান প্রিয়দর্শিনী: ফেসবুক লাইভে সেখানকার পরিস্থিতির কথা আগেই জানিয়েছিলেন মেয়র কন্যা। মঙ্গলবার বাড়ি ফিরে স্বস্তি পেলেন সকলে। সেই সঙ্গে প্রিয়দর্শিনী জানান, তাঁরা আটকে পড়ায় কতটা দুশ্চিন্তায় ছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। প্রিয়দর্শিনী জানান, তিনি এবং তাঁর মা মানসিক ভাবে শক্ত ছিলেন। জানতেন যে মক্কা মদিনায় যখন গিয়েছেন, নিরাপদে ফিরতে পারবেন ঠিক।

আরও পড়ুন : চন্দনার হাত ধরেই ফুল বদল, ২৬-এ কার দখলে যাবে শালতোড়া? চর্চায় BJP বিধায়ক

এরপরেই প্রিয়দর্শিনী জানান, তাঁরা শক্ত থাকলেও খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন মেয়র ফিরহাদ। দিনে ৬-৭ বার ফোন করতেন আর বলতেন ফিরে আসার কথা। মেয়র কন্যার কথায়, ‘বাবা আমাদের সকলকে আগলে রাখেন। তাই এতটা চিন্তা করছিলেন।’ পরিবারকে নিরাপদে ফিরে পেয়ে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ফিরহাদ হাকিম।