বাংলাহান্ট ডেস্ক : ইরান-ইজরায়েলের যুদ্ধে ভয়াবহ পরিস্থিতি মধ্যপ্রাচ্য জুড়ে। এই পরিস্থিতির প্রভাব সরাসরি পড়েছে বিমান (Flight Cancel) উড়ানেও। এখনও পর্যন্ত বহু বিমান বাতিল হয়েছে বর্তমানে যুদ্ধ পরিস্থিতির জন্য। জানা যাচ্ছে, কলকাতা বিমানবন্দর থেকে আগমন এবং প্রস্থানের ক্ষেত্রে দশের বেশি বিমান বাতিল করা হয়েছে।
একের পর এক ফ্লাইট (Flight Cancel) বাতিল
জানা যাচ্ছে, দুবাই থেকে ফ্লাই এমিরেটস সংস্থার বিমান আগমন প্রস্থানের ক্ষেত্রে দুটি করে বাতিল করা হয়েছে। দোহা থেকে কাতার এয়ারওয়েজের বিমান আগমন এবং প্রস্থানের ক্ষেত্রে একটি করে, আবুধাবি থেকে এতিহাস এয়ারওয়েজের বিমান আগমন এবং প্রস্থানের ক্ষেত্রে একটি করে, আবুধাবি থেকে আরবিয়ার বিমান আগমন এবং প্রস্থানের ক্ষেত্রে একটি করে বিমান বাতিল করা হয়েছে।

আটকে রয়েছেন অনেকে: অশান্ত পরিস্থিতির জন্য বিভিন্ন বিমান ( Flight Cancel) সংস্থা মধ্যপ্রাচ্যের আকাশ এড়িয়ে চলছে। এমনিতেই ওই দেশগুলিতে বহু ভারতীয়ের বসবাস। উপরন্তু একাধিক ভারতীয় তারকাও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে গিয়ে আটকে পড়েছেন। জানা গিয়েছে, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছেলে ইউভানকে নিয়ে আটকে পড়েছেন দুবাইতে। আটকে রয়েছেন সন্দীপ্তা সেনও।
আরও পড়ুন : উৎসবের দিনে যাত্রী হয়রানি, ২৫৩ টি লোকাল বাতিল করল পূর্ব রেল
আটকৈ রয়েছেন ক্রিকেটাররাও: বর্তমান পরিস্থিতির প্রভাব পড়েছে চলতি ক্রিকেট বিশ্বকাপেও। ভারতে খেলতে আসা ওয়েস্ট ইন্ডিজ দল আটকে রয়েছে কলকাতায়। অন্যদিকে দিল্লিতে আটকে জিম্বাবোয়ে টিম। পরপর বিমান বাতিল হওয়ায় দেশে ফিরতে পারছেন না তাঁরাও।
আরও পড়ুন : গণ্ডগোলের আঁচ পেলেই কড়া ব্যবস্থা, বুথে সিসিটিভি নিয়ে নয়া নির্দেশ কমিশনের
প্রসঙ্গত, ইজরায়েলি-মার্কিন হামলায় পরিবার সহ খামেনেইয়ের মৃত্যুর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পালটা আক্রমণ চালায় ইরান। দুবাইতেও মার্কিন বায়ুসেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। কবে এই পরিস্থিতি শান্ত হবে সেদিকেই তাকিয়ে সকলে।












