বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোল! রোনাল্ডোর চেয়ে কম ম্যাচ খেলেও বাজিমাত মেসির

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: তাঁর পায়ে বল থাকলেই তৈরি হয় ম্যাজিক! সমগ্র বিশ্বজুড়েই রয়েছে তাঁর লক্ষ লক্ষ অনুরাগী! তিনি পরিচিত ফুটবলের রাজপুত্র হিসেবেও। এবার নিজের ফুটবল কেরিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন লিওনেল মেসি (Lionel Messi)। মূলত, মেসি এবার এন্ট্রি নিলেন ৯০০ গোলের ক্লাবে। জানিয়ে রাখি যে, এতদিন পর্যন্ত বিশ্বে ৯০০-র বেশি গোলের মালিক ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তিনি একাই এই বিশেষ কৃতিত্বের অধিকারী ছিলেন। যদিও, এবার সেই তালিকায় জুড়ে গেল মেসির নাম।

কেরিয়ারে ৯০০ গোল করলেন লিওনেল মেসি (Lionel Messi):

আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, রোনাল্ডোর থেকে অনেক কম ম্যাচ খেলেই ৯০০ গোলের ক্লাবে ঢুকে পড়েছেন মেসি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত বুধবার রাতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোয় ন্যাশভিলের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। ওই ম্যাচেই কেরিয়ারের ৯০০ তম গোলটি করেন মেসি। ম্যাচের সপ্তম মিনিটে মেসি বক্সের ভিতরে থেকেই দুর্দান্তভাবে তাঁর বাঁ পায়ের নিচু শটে অনবদ্য গোল করেন।

Lionel Messi scored 900 goals in his career.

যদিও, ওই গোলের পরও ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এমতাবস্থায়, কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে মায়ামিকে। তবে, ওই ম্যাচেই মেসির ৯০০ তম গোল আসায় কিছুটা হলেও দুঃখ ভুলেছেন তাঁর অনুরাগীরা। জানিয়ে রাখি যে, মেসি মাত্র ৩ টি ক্লাব এবং জাতীয় দলের হয়ে খেলে ৯০০ গোল করেছেন।

আরও পড়ুন: এবার এই বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান! কোথায় হবে ম্যাচ?

আর্জেন্টিনার জার্সিতে এখনওপর্যন্ত ১১৫ টি গোল রয়েছে মেসির। তিনি তাঁর প্রিয় ক্লাব বার্সার জার্সিতে করেছেন ৬৭২ টি গোল। এদিকে, তাঁর দ্বিতীয় ক্লাব প্যারিস সাঁ জাঁ-তে গোলসংখ্যা হল ৩২। তিনি বর্তমানে খেলছেন ক্লাব ইন্টার মায়ামিতে। যেখানে তিনি ইতিমধ্যেই ৮১ টি গোল করেছেন।

আরও পড়ুন: বড় খবর! ভারতের এই সেক্টরে ৩১০ মিলিয়ন ডলারের বিনিয়োগ KKR-এর

উল্লেখ্য যে, রোনাল্ডো তাঁর কেরিয়ারের ৯০০ তম গোলটি করেছিলেন ২০২৪ সালে। সেই সময়ে তাঁর বয়স ছিল ৩৯ বছর। ১২৩৮ ম্যাচে রোনাল্ডো তাঁর ৯০০ তম গোল করেন। বর্তমানে ১৩১২ ম্যাচ খেলে রোনাল্ডোর গোল সংখ্যা ৯৬৫। তিনি ধীরে ধীরে ১,০০০ গোল করার দিকে এগিয়ে চলেছেন। এদিকে, মেসি তাঁর ৯০০ তম গোল করলেন ৩৮ বছর বয়সে। ১,১৪২ টি ম্যাচ খেলেই তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। তবে, রোনাল্ডো এবং মেসি ছাড়াও আরও একজন হাজারের বেশি গোল করেছেন বলে দাবি করা হয়। সেই ফুটবলার হলেন পেলে। কিন্তু, সরকারি হিসাব অনুযায়ী, পেলের গোলসংখ্যা ছিল ৮০০-র কাছাকাছি।