গ্যাসের সংযোগ নিয়ে আর চিন্তা নয়, ঠিকানার প্রমাণ ছাড়াই নতুন সুবিধা

Published on:

Published on:

LPG Cylinder gas connections to be available without proof of address

বাংলা হান্ট ডেস্ক: এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) উপর নির্ভরতা কমাতে এবার পিএনজি সম্প্রসারণের পাশাপাশি ছোট ও মাঝারি আকারের সিলিন্ডারের ওপর জোর দিচ্ছে কেন্দ্র। তাছাড়া ও সাম্প্রতিক পশ্চিম এশিয়ার যুদ্ধের পরিস্থিতির জেরে এলপিজি সিলিন্ডারের ঘাটতি দেখা দিয়েছে বিশ্ব জুড়ে।

ঠিকানার প্রমাণ ছাড়াই মিলবে গ্যাস, এল নতুন বিকল্প (LPG Cylinder)

যার ফলে এই বিকল্পগুলি প্রচার আগের থেকে বেশি বাড়ানো হয়েছে। বাজারে জনপ্রিয় ছোট সিলিন্ডারে পাশাপাশি এবার ইন্ডিয়ান অয়েল নিয়ে এসেছে মুন্না গ্যাস সিলিন্ডার (LPG Cylinder)। মুন্না সিলিন্ডারে মাত্র ২ কেজি রান্নার গ্যাস থাকে।

মূলত যেন কর্মসূত্রে বা পড়াশোনা সূত্রে ভিন্ন শহরে থাকেন এবং যাদের স্থানীয় ঠিকানা প্রমাণপত্র নেই তারা এই সিলিন্ডারটি বিশেষভাবে ব্যবহার করতে পারবেন। তাছাড়াও এই সিলিন্ডারের সংযোগ নিতে কোন ঠিকানা প্রমাণপত্র লাগেনা। কেবলমাত্র একটি পরিচয় পত্র জমা দিলেই আপনি সিলিন্ডার পেয়ে যাবেন।

LPG Cylinder gas connections to be available without proof of address

আরও পড়ুন: রেল পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমায় নতুন নিয়ম, জানুন পদ্ধতি

 

পাশাপাশি দেশের যে কোন প্রান্ত থেকে এটি রিফিল করানো সুযোগ থাকবে। ইন্ডেনের ডিস্ট্রিবিউটার ছাড়াও রিটেলার আউটলেট ও নির্দিষ্ট মুদি দোকান বা স্থানীয় সুপার মার্কেটের মত পয়েন্ট অফ সেলফ থেকেও এটি আপনি কিনতে পারবেন। অন্যদিকে ইন্ডেন ছোটু সিলিন্ডারে পাঁচ কেজি গ্যাস থাকে। মুন্না র মতো এই সিলিন্ডার কেনার জন্য কোন ঠিকানা বা প্রমাণপত্রের প্রয়োজন হয় না।

তাছাড়া একটি সরকারি পরিচয় পত্র জমা দিলেই এটিকে পাওয়া যায়। সাধারণ জ্ঞান সংযোগের মতন এর জন্য কোন সিকিউরিটি ডিপোজিটেড প্রয়োজন হয় না। দেশে প্রায় প্রতিটি জেলায় এটি পাওয়া যায়। পাশাপাশি ডিসট্রিবিউটার বা নির্দিষ্ট কেন্দ্র থেকে হোম ডেলিভারির মাধ্যমেও এটি নেওয়া যায় (LPG Cylinder)।